আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
January 22, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২২ জানুয়ারি ২০১৮, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে- তাহলে আপনার কর্মসূচীর শেষ মূহুর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। সময় আজ সত্যিই কঠিন। আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো। হঠাৎ পরিচিতদের এড়িয়ে চলুন কারণ এটি অনুশোচনা ডেকে আনবে। আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিয়োজন আপনার হয়ে কথা বলবে এবং আপনি আস্থা ও সমর্থন লাভ করবেন। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১২, শুভ রং হলুদ। আজকে সবকাছু ভালোর জন্য একটি পাত্রে পানিতে কালো জিরা ভিজিয়ে বিছানার নীচে সারা রাত রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি দিনটি ব্যয় বহুল যাবে। প্রবাসীরা সফল হতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার প্রক্রিয়ায় অগ্রগতি হবে। বাহির থেকে কোনো আত্মীয়র দেশে আগমনের সম্ভাবনা প্রবল। মানসিক দিক ভালো যাবে না।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ঠিকাদারী ব্যবসায় বকেয়া টাকা আদায় হতে পারে। নতুন কোনো কাজের ওয়ার্ক অর্ডার পেতে পারেন। বন্ধুর সহায়তায় নতুন কোনো ব্যবসায়ীক যোগাযোগ হতে পারে। বাড়ীতে বড় ভাই বোনের আগমন হতে যাচ্ছে। কোনো শুভাকাঙ্খীর সহায়তায় আর্থিক অবস্থার উন্নতি হবে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার চাকরিজীবী ও বেকারদের নতুন কোনো কাজের সুযোগ হতে পারে। পদস্ত কর্মকর্তার সহায়তা পেতে পারেন। সাঙ্গঠনিক কাজে সুনাম সম্মান বৃদ্ধি পাবে। শনির দৃষ্টি থাকাতে ইঞ্জিনিয়ার ও মেকানিকদের দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীরা কিছু ঝামেলা মোকাবেলা করতে থাকবেন। রাজনৈতিক কাজে সফলতা আশা করা যায়।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। ভাগ্য উন্নতিতে কোনো প্রবাসীর সহায়তা পেতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। কোনো শিক্ষকের সহায়তা পেতে পারেন। বিজ্ঞান ও শিল্পকলার শিক্ষার্থীরা ভালো ফল পাবেন। ধর্মীয় কর্মকান্ডে অংশ নেবার সম্ভাবনা রয়েছে। ভাগ্য আপনার সহয় হবে।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকাদের ভালো যাবে না। ব্যবসায়ীক কারনে ঋণ নিতে হতে পারে। আজ বকেয়া পাওনা টাকা আদায়ে ঝামেলা হতে পারে। ব্যাংক থেকে ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। আজ চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয় রোজগার হবার সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধু বা আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যা রাশির জাতক-জাতিকারা আপনার দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের যোগা যোগ বৃদ্ধি পাবে। নতুন কোন পন্যের ব্যবসায় লাভবান হবেন। অবিবাহিতদের বিয়ের বিষয়ে আলোচনায় সফলতা আসবে। আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে। ব্যবসা বাণিজ্যে নতুন কোন আলোচনায় সফলতা আসবে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার তুলনামূলক মিশ্র যাবে। চাকরিজীবীরা কর্মস্থলে কোন প্রতিকূল পরিস্থিতির সম্মূখীন হতে পারেন। অধীনস্ত কর্মচারীদের উপর বেশী নির্ভর করলে ঠকতে হতে পারে। শরীর কিছুটা দূর্বল থাকবে। ব্যবসায়ীরা হঠাৎ কারো উপর ক্ষিপ্ত হতে পারেন। রাগ ও জেদ পরিহার করতে হবে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেম ও রোমান্সে সফল হবেন। শিল্প সাহিত্যের চর্চায় আশানুরুপ সাফল্য পেতে পারেন। সৃজনশীল পেশার সাথে সম্পৃক্তদের দিনটি খুব একটা খারাপ নয়। সন্তানের পড়াশোনা বা ভর্তি সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রত্যাশিত কাজে অগ্রগতি হতে চলেছে। গৃহে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। জমি জমা সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভবান হবেন। গৃহস্থালী দ্রব্য সামগ্রী ক্রয় করতে হবে। আসবাবপত্রর ব্যবসায় ভালো আয় হবে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। মুদ্রণ ব্যবসায়ীদের দিনটি ভালো। ছোট ভাই বোনের দিনটি ভালো যাবে। প্রতিবেশীর সাথে কোনো কারনে আলাপ হতে পারে। গার্মেন্টস ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। বৈদেশিক কাজে ভালো ফল পাবেন। রহস্যজনক উৎস থেকে ধন লাভের যোগ।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা আদায়ের সুযোগ আছে। খাদ্য ও পোশাক ব্যবসায়ীদের দিনেটি ভালো যাবে। আজ কোন আপ্যায়ণে অংশ নিতে পারেন। বাড়ীতে আত্মীয়-স্বজনের আগমন হতে পারে। ঠান্ডাজনিত কারণে কিছু ভোগান্তি হতে পারে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। আজ ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। অংশিদারী ব্যবসায় ভালো আয় হতে পারে। আজ জীবন সাথীর সাহায্য পাবেন। নতুন কোনো ব্যবসায় ভালো আয় হতে পারে। কাজের জন্য দূরে কোথাও যেতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন সোমবারের 2018-01-22