আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
July 23, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৩ জুলাই ২০১৮, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে মান-অভিমান হলে সেটি দ্রুত মিটিয়ে ফেলুন। ব্যবসার ক্ষেত্রে দিনের প্রথমভাগ কিছুটা এলোমেলো সময় কাটবে। জাতিকারা ন্যায্য পাওনা পেয়ে যাবেন কিন্তু শত্রুপক্ষ সক্রিয় থাকবে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১২, শুভ রং বাদামি। আজকে সবকাছু ভালোর জন্য কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা, তিনটি জবা ফুল, একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। সূর্য ডোবার পর সেটিকে পানিতে ভাসিয়ে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। ব্যাংকে কর্মরতদের দিনটি ভালো যাবে না। পাওনাদারের তাগাদা পেতে পারেন। মানসিক অস্থিরতায় ভুগবেন। ঔষধ বিক্রেতা ও ক্যামিকেল ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। কোনো ঝামেলার আইনি মোকাবেলা করতে হতে পারে। ব্যাবসায়িক দিক ভালো যেতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখা সহজ হতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। সবার প্রতি সদাচরণ করুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং কমলা, শুভ সংখ্যা ৭।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো অংশিদারের সাথে বিতর্ক হতে পারে। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ লাভের সম্ভাবনা নেই। কর্মস্থলে নানা মূখী ঝামেলার সম্মূখীন হবেন। জীবন সাথীর জন্য কেনাকাটার যোগ প্রবল। অংশীদারি কাজে কোন ঝামেলার সম্মূখীণ হতে হবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৪।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। আজ আপনার অণৈতিক কর্মকান্ড থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। কাজের লোকের দ্বারা কোনো প্রকার ঝামেলা সৃষ্টি হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৩।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদ্যার্থীদের পরীক্ষা সংক্রান্ত কোনো ঝামেলায় ভুগতে হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের দিনটি ভালো যাবে। নতুন কাজের সাথে জড়িত হতে পারেন। সৃজনশীল পেশার সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আবেগ সংযত রাখুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং গোলাপী, শুভ সংখ্যা ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহর জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। সকাল সকাল গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। ভাড়াটিয়ারা কোনো প্রকার ঝামেলায় পড়তে পারেন। আজ প্রপারটি ডিলারদের ভালো বেচাকেনার যোগ রয়েছে। যানবাহন লাভের যোগ বলবান। ছোট ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। ঠাণ্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৬।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ফেসবুক ,টুইটার বা ম্যাসেঞ্জারে কোনো ভালো সংবাদ পেতে পারেন। বিকাশ ব্যবসায়ী ও মানিএক্সেঞ্জ ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। ছোট ভাই বোনের চাকরিলাভের যোগ বলবান। সাংবাদিক ও সাহিত্যিকদের কাজের চাপ বৃদ্ধি পাবে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। বৈদেশিক কাজে ভালো সংবাদ পেতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ লাভ হবে না। বাড়ীতে অসুস্থ আত্মীয়র আগমন হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হওয়ার সুযোগ নেই। আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৫।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চন্দ্রর প্রভাবে গৃহস্থালী পরিবেশ ও দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। যৌথ ও অংশিদারী কাজে সফল হবেন। অবিবাহিতদের বিয়ে সংক্রান্ত আলোচনায় সাফল্য আসবে। কোনো পার্টনারের সহায়তায় আপনার ব্যবসায়িক পরিবর্তন হবার সম্ভাবনা। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৫।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। ব্যবসা বাণিজ্যে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে। আর্থিক সঙ্কটে পড়তে পারেন। আইনগত জটিলতা থেকে সাবধান হোন। বকেয়া বিল আদায়ের জন্য সকাল বেলাটা অনুকূল। প্রবাসে যাওয়ার প্রচেষ্টা সফল হবে। ট্রাভেল এজেন্টদের ভালো আয় রোজগার হতে পারে। গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। পুরনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং ক্রিম, শুভ সংখ্যা ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায়িক বকেয়া আদায়ের জন্য চেষ্টা করুন। বড় ভাই-বোনের কাছ থেকে কিছু অর্থ লাভের সুযোগ রয়েছে। দিনের শেষ দিকে আড্ডার সুযোগ পাবেন। চাকরিজীবীদের বকেয়া বিল আদায় হতে পারে। শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। মনের গভীরে লুকায়িত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ১।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। রাজনৈতিক ও সামাজিক কাজে অগ্রগতি হবে। বেকারদের সাময়িক কাজের সুযোগ রয়েছে। বিজ্ঞাপণী সংস্থায় কর্মলাভের যোগ বলবান। চাকরিজীবীদের কর্মস্থলে পদোন্নতির যোগ রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় থাকতে পারে। কর্মস্থলে কোনো সিনিয়র সহকর্মীর পরামর্শে উপকৃত হতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৬।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে ভ্রমনের যোগ বলবান। হজ্ব যাত্রার সুযোগ আসবে। কোনো অতীন্দ্রীয় সাধকের সাক্ষাৎ পেতে পারেন। বিজ্ঞানের শিক্ষার্থীরা বিদেশে উচ্চ শিক্ষার জন্য কোনো পরীক্ষা দিতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাজে ব্যস্ত হতে পারেন। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ২।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
কেমন সোমবারের দিনটি আপনার আজ যাবে 2018-07-23