আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
August 19, 2019
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৯ আগস্ট ২০১৯, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজ জন্মদিন হলে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার ওপর মঙ্গল ও বুধের প্রভাব রয়েছে। আপনি কর্মঠ, অধ্যবসায়ী, কল্পনাপ্রবণ ও মেধাবী। দৈহিক ও মানসিক শক্তিকে বিভিন্ন খাতে প্রবাহিত করতে পারেন। বৈষয়িক সাফল্যের চিন্তা আপনার সৃজনশীল বুদ্ধিবৃত্তিকে যাতে নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রেখে বৈচিত্রপ্রিয়তাকে নিয়ন্ত্রণে রেখে আপনার বহুমুখী মেধাকে একক লক্ষ্যাভিসারী করতে পারলে সফল হবেন। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং সবুজ, আকাশি, ক্রিম ও খয়েরি। শুভ রত্ন পান্না ও হীরা।
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক কাজে কোন বন্ধুর সাহায্য পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে সকাল থেকে কিছু ঝামেলা হতে পারে। মায়ের সাথে কোনো কারণে মনমালিণ্য দেখা দেবে। প্রত্যাশিত কাজে কোনো ঝামেলার সম্মূখীন হতে পারেন। যানবাহনের মেরামতে কিছু অর্থ ব্যয়ের যোগ দেখা দেবে। কর্মস্থলে গোপন শত্রুতার সম্মূখীন হবেন। নতুন যোগাযোগে কাজে ইতিবাচক প্রভাব পড়বে। পারিপার্শ্বিক প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন। যেৌথ কোনো প্রচষ্টোর সুফল পেতে পারেন। কাছে বা দূরে ভ্রমণের সুযোগ আসতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ ছোট ভাই বোনের সাথে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হবে। কোনো বন্ধুর সাথে দেখা হওয়াতে মন ভালো হতে পারে। প্রতিবেশীর সাথে অহেতুক বিতর্কে না জড়ানোই ভালো। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীদের দিনটি কিছুটা ঝামেলার। কোনো কারণে মানসিক উদ্বেগ হতে পারে। কোনো ব্যাপারে অনিশ্চয়তায় ভুগতে পারেন। কারো অনুরোধ রক্ষা করতে গিয়ে বিব্রত হতে পারেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার বকেয়া কিছু অর্থ ফেরত পেতে পারেন। খুচরা ব্যবসায়ীদের ভালো আয় হবে। কোনো বৈদেশিক উৎস থেকে ধনলাভের যোগ প্রবল। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো লাভ হবে। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের দিনটি ভালো যেতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। মানসিকভাবে প্রফুল্ল থাকবেন। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ পাবেন। কারো সহায়তায় বিশেষ কোনো কাজের সুযোগ পেতে পারেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ১১।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বাড়ীতে কোনো রিপেয়ারিং কাজ করাতে পারেন। ব্যবসায়িক কাজে কোনো আলাপ আলোচনায় রহস্যজনক বাধা আসবে। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হতে পারে। জীবন সাথীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয় হবে। বিশেষ কোনো পরিকল্পনার অগ্রগতি হতে পারে। বন্ধু ও প্রিয়জন সহযোগিতা করবে। ব্যবসা ক্ষেত্রে কোনো লাভজনক কাজের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৫।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার আজ ব্যয় বৃদ্ধি পাবে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। কর্মব্যস্ত দিন হওয়াতে সাংসারিক ব্যয় বাড়বে। বিদেশ যাত্রার যোগ দেখা যায়। প্রবাসীরা কোনো অনুষ্ঠানে ব্যস্ত থাকতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। কোনো তথ্য আপনার কাজের সহায়ক হতে পারে। আত্মীয় বা বন্ধু সমাগমে ব্যস্ত থাকতে পারেন। নতুন যোগাযোগের ফলে কাজে ইতিবাচক প্রভাব পড়বে। ভ্রমণ শুভ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যার জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। কোন বন্ধুর কাছ থেকে কিছু অর্থ সাহায্য পাওয়ার সম্ভাবনা। বাড়ীতে বড় ভাই এর কাছে কোনো কারণে বকাঝকা শুনতে হতে পারে। ব্যবসায়ীদের আয় রোজগার ভালো হবে। বকেয়া বিল আদায় করার যোগ প্রবল। আর্থিক অবস্থার উন্নতি হবে। পুরনো কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ঘনিষ্ঠ কারো সম্পর্কে দুর্ভাবনা ও অর্থ ব্যয় হতে পারে। তর্ক ও বিবাদ থেকে দূরে থাকবেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ব্যস্ততায় কাটবে। সাংগঠনিক বা রাজনৈতিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সামাজিক কোনো অনুষ্ঠানে ব্যস্ত হতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রশাসনিক ব্যক্তিদের দিনটি নানা রকম ব্যস্ততায় কেটে যাবে। মাতার সাথে সর্বাবস্থায় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। বিদেশ যাত্রার যোগ প্রবল। চিন্তায় ও কাজে দক্ষতা দেখাতে পারবেন। পারিপার্শ্বিক লোকদের নিয়ে কিছু সমস্যা হতে পারে। কাজকর্মে উন্নতির সুযোগ আসবে। বিশেষ কোনো প্রতিভাগত বিষয়ে কৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার বিদেশ বা দূরে ভ্রমনের যোগ প্রবল। ভাগ্য আপনার সহায় হবে। কোন শিক্ষক এর সাহায্য পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক ভ্রমনের যোগ প্রবল। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে কিছু ঝামেলায় থাকতে পারেন। মানসিক অস্থিরতায় কাজের ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে মতানৈক্য দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে। পরিবর্তনকে স্বাগত জানিয়ে কাজের ধারাবাহিকতা বজায় রাখুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক ক্ষেত্রে ঝামেলা বৃদ্ধি পাবে। পরিচিত জনের মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে। দূর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করুন। সাংসারিক কাজে কিছু ঝামেলার আশঙ্কা। হঠাৎ চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন। পুলিশী গ্রেপ্তার বা হয়রানির আশঙ্কা প্রবল। কোনো শুভ সংবাদ পেতে পারেন। কর্মস্থলে পরিবেশ অনুকূলে থাকবে। আয়ের নতুন কোনো উত্স পেতে পারেন। কোনো বন্ধুর সাহচর্যে আনন্দ পাবেন। রোমান্স শুভ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। নতুন কোনো ব্যবসা আরম্ভ করার প্রচেষ্টা সফল হতে পারে। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। বিদেশ থেকে কোনা ভালো সংবাদ পেতে যাচ্ছেন। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়ার যোগ। কোনো পরিকল্পনার অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি পেলেও সহকর্মীদের সহযোগিতা পাবেন। জনহিতকর কাজে শান্তি অনুভব করবেন। ব্যবসায়ীদের ব্যবসায় উপার্জন বৃদ্ধি পাবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : মেরুন, শুভ সংখ্যা : ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের দিনটি ঝামেলাপূর্ণ। কোন বিরোধে জড়িয়ে পড়তে পারেন। রাগ ও জেদ নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আজ কাজের লোকের কারণে কোনো ঝামেলায় পড়তে পারেন। বিদেশ সংক্রান্ত কাজে বাধা বিপত্তি দেখা দেবে। পেটের পীড়ায় ভুগতে পারেন। অনৈতিক কোনো সম্পর্কের কারণে দুর্নাম বদনামের আশঙ্কা রয়েছে। আপনার কোনো উদ্যোগ সফল হতে পারে। কোনো প্রবাসীর সঙ্গে যোগাযোগে আনন্দ পাবেন। অন্যের সহযোগিতায় কাজের উন্নতি হবে। পরিবেশগত বাধা দূর হবে। ভ্রমণ শুভ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৭।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। প্রেম ও রোমান্টিক বিষয়ে ভালো ফল পাবেন। আজ সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেমিকার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য লাভের যোগ। শিল্পীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। অনিচ্ছাকৃত ভুল সংশোধন করতে পারবেন। বিশেষ কোনো কাজে বাধা সৃষ্টি হতে পারে। ঘনিষ্ঠ কারো জন্য চিনি্তত থাকতে পারেন। বিশেষ কোনো উদ্যোগ নেওয়ার আগে সব দিক বিবেচনা করে নেবেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন সোমবারের 2019-08-19