Don't Miss
Home / শিক্ষাঙ্গন / আরও ১৪৮ বিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত

আরও ১৪৮ বিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত

এমএনএ রিপোর্ট : নতুন করে আরও ১৪৮টি বিদ্যালয় জাতীয়করণে সম্মতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয়করণে দ্রুত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে নির্দেশ দেয়া হয়েছে। গত ২৪ আগস্ট চিঠিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে পাঠানো হয়।

জানা গেছে, দেশর সব উপজেলায় একটি করে সরকারি বিদ্যালয়-কলেজ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় নতুন করে ১৪৮টি জেলার ১৪৮টি উপজেলায় একটি করে বিদ্যালয় জাতীয়করণের সম্মতি দেয়া হয়েছে।

x

Check Also

ইউজিসির নিষেধাজ্ঞা-সিন্ডিকেট অনুমোদন ছাড়াই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ, আরও চার পদে নিয়োগে তোড়জোড়; লিখিত অভিযোগ

বিশেষ প্রতিবেদক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয়ের নজরদারি এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ...