Don't Miss
Home / হোম স্লাইডার / আরেকবার দেশ সেবার সুযোগ দিন : প্রধানমন্ত্রী

আরেকবার দেশ সেবার সুযোগ দিন : প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : আসন্ন সংসদ নির্বাচনে আরেকবার ভোট দিয়ে দেশ সেবার আবারও সুযোগ করে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে তিনি সকাল সাড়ে ৮টার দিকে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন।

জনসভায় টুঙ্গিপাড়াবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারাই আমাকে ভোট দেন, আপনারাই নির্বাচিত করেন। আপনাদের ভোটেই প্রধানমন্ত্রী হয়ে দেশ সেবা করি। আপনারাই আজকে আমার আপনজন। আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। ভোট দিয়ে আরেকটি বার দেশ সেবার সুযোগ করে দেবেন।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, দেশের সেবা করার জন্য নৌকায় ভোট দিয়ে আপনারা যে দায়িত্ব পালন করছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার আমি আপনাদের কাছেই সেই দায়িত্ব দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আগামী নির্বাচনে দেশবাসীর কাছে আমি আবেদন জানাই, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে এই ধারা যেনো অব্যাহত থাকে। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকায় ভোট দিয়ে আরেকবার দেশসেবার সুযোগ করে দেবেন আপনারা।

তিনি বলেন, আমার আপনজন বলতে আছে একটা ছোট বোন আর আছেন আপনারা। আপনারাই আজকে আমার আপনজন হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আরেকটিবার দেশ সেবার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে আমার সেটিই আহ্বান।

তিনি বলেন, সমগ্র বাংলাদেশেল মানুষের কাছে আবেদন জানাই; মুক্তিযুদ্ধের চেতনায় নৌকা মার্কায় ভোট দিন। মানুষের ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলেত না পারে সেজন্য নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

নৌকার জন্য ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট চাই। জাতির পিতার স্বপ্ন পূরণ করতে চাই। যাকে যেখানে প্রার্থী করেছি। সেখানেই তাকে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানাচ্ছি। নৌকায় ভোট দিয়ে কেউ কখনও বঞ্চিত হয়না।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমাদের একটাই লক্ষ্য বাংলাদেশ আর গরিব থাকবে না। বাংলাদেশ আর কারো কাছে হাত পাততে হবে না। আমরা সবক্ষেত্রে উন্নয়ন করেছি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। আমাদের লক্ষ্য; সোনার বাংলা গড়ে তুলব। এটা আমাদের প্রতিজ্ঞা।

দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা আমার একমাত্র লক্ষ্য উল্লেখ করে তিনি আরো বলেন, ২০১৪ সালে দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল বলে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় আসার পথ বন্ধ করুন।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর এর সভাপতিত্বে জনসভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন। এ সময় দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি ১৩ ডিসেম্বর ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা ও ফরিদপুর মোড়, রাজবাড়ী মোড়, পাটুরিয়া ফেরিঘাট এলাকা, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ ও ঢাকার সাভার বাস স্ট্যান্ডে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...