Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / আসন্ন রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু
রমজানে

আসন্ন রমজানে কোনো পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘আসন্ন রমজানে কোনো পণ্যের সংকট হবে না।’ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রীর নির্দেশে ৪টি পণ্যের ক্যারিট কমিয়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহেই আমরা আমদানিকারক ও যারা তৈরি করে তাদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে। সেই সঙ্গে খেজুরের টেরিস কমিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমনের আবাদ ভালো হওয়ায় বর্তমানে প্রায় ১৭ লাখ টনের বেশি চাল মজুত রয়েছে। সেই সঙ্গে খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেটগুলো যেনো পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে, সেই ব্যবস্থা করবে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। রমজানে অন্যান্য পণ্যের সংকট রোধে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কথা চলছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফ প্রমুখ।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...