Don't Miss
Home / আজকের সংবাদ / ইরানের পার্লামেন্ট ও খোমেনির মাজারে গুলি, নিহত ১২

ইরানের পার্লামেন্ট ও খোমেনির মাজারে গুলি, নিহত ১২

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের পার্লামেন্ট ও রাজধানী তেহরান থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে আয়াতুল্লাহ আল খোমেনির সমাধিসৌধে গুলি চালিয়েছে অস্ত্রধারী হামলাকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে অন্তত ১২ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে। তবে নিহতদের মধ্যে হামলাকারীরা রয়েছে কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি।

ইরানভিত্তিক তাসমিন নিউজ এজেন্সির অসমর্থিত খবরে বলা হয়েছে, হামলাকারীরা পার্লামেন্ট ভবনের ভিতরে চার জনকে জিম্মি করেছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানে একই সঙ্গে পার্লামেন্ট ভবন ও দেশটির সর্বেোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খোমেনির মাজারে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

আজ বুধবার সকালের এ হামলার পরপর আইএসের মুখপত্র ‘আমাক’ নিউজ এজেন্সির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম একথা জানায়।

‘আমাক’-এর প্রতিবেদনে বলা হয়, ইসলামিক স্টেটের যোদ্ধারা ইরানের পার্লামেন্ট ভবন ও আয়াতোল্লাহ খোমেনির মাজারে হামলা চালিয়েছে। দুই আত্মঘাতী যোদ্ধা মাজারে হামলার সময় বোমা মেরে নিজেদের উড়িয়ে দিয়েছে।

তাদের দাবি যদি সত্যি হয় তবে ইরানের ভেতর আইএসের এটি প্রথম বড় ধরনের হামলা।

দেশটির পার্লামেন্টের সদস্য ইলিয়াস হাজরাতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তিন বন্দুকধারী পার্লামেন্টে হামলা চালায়। একজনের হাতে পিস্তল ও দুজনের হাতে একে-৪৭ ছিল।

আরেক পার্লামেন্ট সদস্য বার্তা সংস্থা আইএসএনএ-কে জানান, পার্লামেন্টের সব দরজা বন্ধ ছিল এবং একজন হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছিল।

যখন গুলির গঠনা ঘটে তখন আমি পার্লামেন্টের ভিতরে ছিলাম। সবাই আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত ছিল। আমি দুইজনকে এলোপাতাড়ি গুলি করতে দেখেছি- নাম প্রকাশ না করার শর্তে জানান অন্য আরেক পার্লামেন্ট সদস্য।

আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, এই ঘটনার আধা ঘন্টা পর এক অস্ত্রধারী আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে গুলি চালায় এবং সেখানে বেশ কয়েকজন আহত হয়।

সমাধিস্থলের এক কর্মকর্তার বরাত দিয়ে আইআরএনএ জানায়, হামলাকারী এই ব্যক্তি আত্মঘাতী ছিলেন। হামলার পর তিনি নিজেকে হত্যা করেন। তবে তার পরিচয় ও উদ্দেশ্য এখনো জানা যায়নি।

বিবিসির খবরে বলা হয় একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে আইএস। জঙ্গি সংগঠনটি দাবি করে, তাদের যোদ্ধারা দুই স্থানে এই হামলা চারিয়েছে। তবে হামলার দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি তারা। এর আগে ফিলিপাইনে একটি ক্লাবেও হামলার দায় স্বীকার করেছিল আইএস। তবে পরবর্তীতে ফিলিপাইনের পুলিশ বলেছে, এটি আইএসের কাজ নয় বরং ঋণগ্রস্ত হতাশ ফিলিপাইন নাগরিক জেসি হাভিয়ের কার্লোস ক্যাসিনোয় ৩৭ জনের মৃত্যুর জন্য দায়ী।

x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...