Don't Miss
Home / আজকের সংবাদ / ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

এমএনএ রিপোর্ট : প্রতিবছরের মতো এবারও ঢাকায় রোজার ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে বলে আজ রবিবার ধর্ম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন ঈদগা মাঠ প্রস্তুত করবে। নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের সজাগ রেখেছি, নিজেরাও নজরদারি করব। আশা করছি কোনো অসুবিধা হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ বা ২৭ জুন বাংলাদেশে রোজার ঈদ হবে।

ধর্মমন্ত্রী জানান, মুসলিম দেশের কূটনৈতিকদের ঈদের জামাতে উপস্থিত থাকতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।

দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু সদনে ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলেও জানান মতিউর রহমান।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...