Don't Miss
Home / আজকের সংবাদ / উত্তর কোরিয়াকে সামলাতে এশিয়া সফরে ট্রাম্প

উত্তর কোরিয়াকে সামলাতে এশিয়া সফরে ট্রাম্প

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে ১২ দিনের এশিয়া সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরের মূল্য লক্ষ্য উত্তর কোরিয়াকে পরমাণু প্রকল্প থেকে দূরে রাখা।
ট্রাম্প প্রশাসন আশা করছে, সফর শেষে ওয়াশিংটনে একটা ভাল ফল বয়ে আনবেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এশিয়ায় কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই দীর্ঘতম সফর।
গত ২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এশিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের এটাই দীর্ঘতম সফর।
সফরে ট্রাম্প দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে জোটবদ্ধতা তুলে ধরার পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চীনের ওপর চাপ সৃষ্টি করবেন বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব এশিয়ায় যাওয়ার আগে শুক্রবার ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দেশটির প্রশান্ত মহাসাগরীয় অঙ্গরাজ্য হাওয়াইতে পৌঁছান। এখানে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের একটি ব্রিফিংয়ে অংশ নেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আগেই সতর্ক করে দিয়েছেন, উত্তর কোরিয়া নিয়ে সময় শেষ হয়ে যাচ্ছে। ১২ দিনের এশিয়া সফরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রভাবশালী দেশ চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতে ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে তাদেরকে নিজের মতে আনতে পারবেন বলে আশা করছে মার্কিন প্রশাসন।
প্রথমদিনের সফরে আজ জাপানে পৌছাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। জাপানও উত্তর কোরিয়ার পরমাণু হুমকির মুখে আছে।
প্রেসিডেন্ট চীন ও রাশিয়াকে উত্তর কোরিয়াকে পরমাণু প্রকল্প থেকে সরে আসতে চাপ দিতে পারেন। তবে বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে উত্তর কোরিয়া নিয়ে বিশ্ব নেতাদের সুস্পষ্ট বার্তা দিতে হবে। কারণ তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন যখন কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন, তখন তিনি সামরিক অভিযানের কথা বলছেন। এ নিয়ে অনেকেই দ্বন্দ্বের মধ্যে আছেন।
দক্ষিণ কোরিয়া সফরকালে ট্রাম্প ডিমিলিটারাইজড্ জোন (ডিএমজি) নামে পরিচতি দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন না; গত সপ্তাহেই তার সহকারীরা বিষয়টি নিশ্চিত করেছিলেন। সেখানে না গেলেও সিউলের দক্ষিণে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ক্যাম্প হামফ্রিতে যাবেন তিনি।
দক্ষিণ কোরিয়া থেকে তিনি চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন ট্রাম্প। বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে তিনি শিকে চাপ দিবেন বলে ধারণা করা হচ্ছে।
বেইজিং থেকে ট্রাম্প ভিয়েতনাম যাবেন। ভিয়েতনামের ডানাংয়ে তিনি ‘এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন’ শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। পরে রাষ্ট্রীয় সফরে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যাবেন।
সফরের শেষ পর্যায়ে তিনি ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা যাবেন। ম্যানিলায় ‘অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়া ন্যাশন্স’ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে ১৪ নভেম্বর তার এশিয়া সফর শেষ হবে।
শুক্রবার সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছিলেন তিনি ফিলিপিন্সে অতিরিক্ত একদিন থাকবেন।
এর আগে শেষবার একই রকম দীর্ঘ এক সফরে ১৯৯১ সালের শেষদিকে এশিয়ায় এসে ১৯৯২ সালের প্রথমদিকে সফর শেষ করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এইচ. ডব্লিউ. বুশ। ওই সময় জাপানের রাষ্ট্রীয় নৈশভোজের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
ট্রাম্প জাপান, চীন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপাইন সফর করবেন। ১৪ নভেম্বর তার সফর শেষ হবে।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...