Don't Miss
Home / শিক্ষাঙ্গন / এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশ
পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশ

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৮ জন, আর নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ২৬ জন।রোববার (১৩ মার্চ) দুপুরে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) জাহিদ বক্ত চৌধুরী।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়েছে। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মোবাইল ফোনে এসএমএসও পাঠানো হয়েছে।পুনর্নিরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছেন ৩৮ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

জানা গেছে, এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৮০০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন। এর মধ্যে কেউ একটি বিষয়ে, আবার কেউ একাধিক বিষয়ে আবেদন করেছেন। সে হিসেবে আবেদনপত্রের সংখ্যা প্রায় ৩০ হাজার।২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি। পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, যা শেষ হয় ২০ ফেব্রুয়ারি। এবার এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ।

x

Check Also

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ, আসছে বিকেন্দ্রীকরণ ও নতুন পদোন্নতি কাঠামো

শিক্ষাঙ্গন প্রতিবেদক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিন ...