Don't Miss
Home / হোম স্লাইডার / এক দশক ধরে খাটের তলায় বিশ্বের সবচেয়ে বড় মুক্তা

এক দশক ধরে খাটের তলায় বিশ্বের সবচেয়ে বড় মুক্তা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : গত এক দশক  ধরে ফিলিপাইনের এক জেলের খাটের তলায়  ছিল ৩৪ কেজি ওজনের বিশ্বের সবচেয়ে বড় মুক্তাটি। ঐ জেলে এতদিন তার বিছানার নিচে  মুক্তাটি রেখে ঘুমিয়েছেন।  ধারণা করা হচ্ছে এটির বাজার মূল্য ১০ কোটি মার্কিন ডলার অর্থাৎ ৮০০ কোটি টাকা।

৩৪ কেজি ওজনের বিশ্বের সবচেয়ে বড় এ মুক্তাটি পান পালাওয়ার দ্বীপের ওই জেলে। অজ্ঞাতনামা ওই জেলে বিশাল এক ঝিনুকের মধ্য ৬১ সেন্টিমিটার প্রশস্ত ও ৩০ সেন্টিমিটার দীর্ঘ মুক্তাটিকে সৌভাগ্যের প্রতীক মনে করে তার বিছানার নিচে রেখে দেন। খবর Giant-Pearlডেইলি মেইলের।

জেলের কাঠের ঘরটি আগুন লেগে পুড়ে যাওয়ার পর তিনি ওই মুক্তাটি নিয়ে স্থানীয় পর্যটন কর্মকর্তাকে দেখান।

আইলিন আমুরাও নামে পালাওয়ানের ওই সরকারি কর্মকর্তা বলেন, ওই জেলে এই মুক্তার দাম বুঝতে পারেননি। এটা সৌভাগ্যের প্রতীক হিসেবে লুকিয়ে রেখেছিলেন।

ওই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, যখন ওই জেলে মুক্তাটি নিয়ে আসেন, তা দেখে আমরা অবাক হয়ে যাই।

এটি বিশ্বের সবচেয়ে বড় মুক্তা কি না, তা রত্নবিদদের কাছ থেকে অনুমোদনের অপেক্ষায় আছে। মুক্তাটি ৬১ সেন্টিমিটার প্রশস্ত ও ৩০ সেন্টিমিটার দীর্ঘ। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুক্তার রেকর্ড পার্ল অব লাও জুর। এর ওজন ৬ দশমিক ৪ কেজি।

ফিলিপাইনের পর্যটন কর্তৃপক্ষ এটি বিক্রি না করে পর্যটকদের জন্য সংরক্ষণ করে রাখতে চান।

ট্যাগসমূহ : ৩৪ কেজি ওজনের মুক্তা, বিশ্বের সবচেয়ে বড়, বাজার মূল্য ১০ কোটি মার্কিন ডলার, খাটের তলায়

Save

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...