Don't Miss
Home / আজকের সংবাদ / একদিনে ৬৬ হাজার গৃহহীনকে ঘর দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

একদিনে ৬৬ হাজার গৃহহীনকে ঘর দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

এমএনএ সংবাদি ডেস্ক : গৃহহীন পরিবারকে ঘর ও জমি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন,   পৃথিবীর কোনো দেশে একদিনে ৬৬ হাজার গৃহহীনের হাতে একসাথে ঘর তুলে দেওয়া হয়নি ।যা আজ আওয়ামী লীগ সরকার করে দেখালো।  তিনি বলেন: এটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত।

মুজিববর্ষের উপহার হিসেবে সারাদেশের গৃহহীন ৬৬ হাজার ১৮৯ পরিবারকে ঘর ও জমি প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন: জিয়াউর রহমানের একমাত্র কাজ ছিল এদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা এবং নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করা।

করোনাভাইরাস মহামারি প্রসঙ্গে তিনি বলেন: এটি এমন একটি ভাইরাস, যে ভাইরাসে সারাবিশ্ব স্থবির হয়ে গেছে। ইচ্ছে ছিল দাঁড়িয়ে থেকে আপনাদের হাতে দলিল তুলে দিবো, সেটা পারলাম না। তবে এটুকু বলতে পারি, ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এইভাবে ভিডিও কনফারেন্সে হলেও উপস্থিত থাকতে পারছি।

ঠিকাদার ছাড়া থানা পর্যায়ের প্রশাসনের সবাইকে এই ৬৬ হাজার বাড়ি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...