Don't Miss
Home / হোম স্লাইডার / এবার ডেঙ্গুতে প্রাণ গেল ভিকারুননিসা শিক্ষার্থী অস্মিতার

এবার ডেঙ্গুতে প্রাণ গেল ভিকারুননিসা শিক্ষার্থী অস্মিতার

এমএনএ রিপোর্ট : ডেঙ্গুতে আক্রান্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অস্মিতা বেগম (১৩) টানা ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর থেকে অবশেষে মারা গেছে। আজ বুধবার সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার মিলেনিয়াম হাসপাতালে সে মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর ২৬ আগস্ট মিলেনিয়াম হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইইউ) ভর্তি করা হয় অস্মিতাকে। আজ বুধবার সকালে তার মৃত্যু হয়। সম্প্রতি, অস্মিতাসহ তার বাবা-মা ও একমাত্র ছোটবোন ডেঙ্গু আক্রান্ত হন।

অস্মিতা সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের বিশিষ্ট কবি, ছড়াকার ও সংগঠক হেনা নুরজাহানের বড় মেয়ে। তার বাবা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের এমআইএস অ্যান্ড আইসিটির ব্যবস্থাপক প্রকৌশলী আমানত মাওলা টিপু।

তাদের পৈতৃক বাড়ি ঢাকার আজিমপুরে। সাম্প্রতিক সময়ে এই পরিবারের সবাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরিবারের বড় সন্তান অস্মিতা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় মিলেনিয়াম হাসপাতালে। ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ অস্মিতা মৃত্যুবরণ করেন।

অস্মিতার বাবা প্রকৌশলী আমানাত মাওলা বলেন, ‘সম্প্রতি অস্মিতাসহ তার পরিবারের চার সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তাদেরকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্মিতার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার মিলেনিয়াম হাসপাতালে। সেখানেই আজ সকাল সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭ জন মারা গেছেন। এ বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৮৮টি মৃত্যুর ঘটনা থেকে ৯৬টি মৃত্যু পর্যালোচনা করে এই ৫৭ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...