Don't Miss
Home / হোম স্লাইডার / এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন চারজন

এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন চারজন

এমএনএ রিপোর্ট : বাংলা সাহিত্যে অবদানের জন্য আফসান চৌধুরীসহ চারজন পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার। আজ সোমবার (২৮ জানুয়ারি) বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ২০১৮ সালের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

মোট ১০টি শাখায় এই পুরস্কার দেওয়ার কথা থাকলেও এবার পুরস্কার দেওয়া হচ্ছে চারটি শাখায়। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যের জন্য গবেষক-কলামনিস্ট আফসান চৌধুরী, কবিতার জন্য কবি কাজী রোজী, কথাসাহিত্যে মনোরোগ চিকিৎসক মোহিত কামাল এবং প্রবন্ধ ও গবেষণায় একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ এবার পুরস্কার পাচ্ছেন।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়ার কথা রয়েছে। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা, অনুবাদ, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী, নাটক, বিজ্ঞান/প্রযুক্তি/পরিবেশ, শিশুসাহিত্য- এই ১০টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেওয়ার প্রথা থাকলেও এবার পুরস্কার দেওয়া হয়েছে চারটি শাখায়। বাকি শাখাগুলোতে পুরস্কার না দেওয়ার কারণ সম্পর্কে এই সংবাদ সম্মেলনে কোনো ব্যাখ্যা দেননি বাংলা একাডেমির মহাপরিচালক।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৬০ সালে প্রবর্তিত একটি বাৎসরিক সাহিত্য পুরস্কার। বাংলা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৪ সাল পর্যন্ত বিভিন্ন শাখায় বছরে ৯ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৬ খ্রিস্টাব্দ থেকে বছরে ২ জনকে এই পুরস্কার প্রদানের নিয়ম করা হয়। ২০০৯ খ্রিস্টাব্দ থেকে চারটি শাখায় পুরস্কার দেয়া শুরু হয়। ১৯৮৫, ১৯৯৭ এবং ২০০০ খ্রিষ্টাব্দ – এই তিনবার এই পুরস্কার দেওয়া হয়নি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...