Don't Miss
Home / সারাদেশ / এমপি হিসেবে শপথ নিলেন বগুড়া-২ আসনে বাদশা, শেরপুর-৩’র রুবেল

এমপি হিসেবে শপথ নিলেন বগুড়া-২ আসনে বাদশা, শেরপুর-৩’র রুবেল

সংসদ প্রতিবেদক

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

শপথ নেওয়া দুই সংসদ সদস্য হলেন বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশা এবং শেরপুর-৩ আসনের মাহমুদুল হাসান রুবেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এছাড়াও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ অন্যান্য হুইপ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুই আসন থেকেই নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন, যার ফলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনের নির্বাচন ১২ ফেব্রুয়ারির আগে জামায়াতের এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত করা হয়। পরবর্তীতে গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দুই আসনেই জয়লাভ করেন রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হাসান রুবেল।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...