Don't Miss
Home / হোম স্লাইডার / এসএসসির এক মাস কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত

এসএসসির এক মাস কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত

এমএনএ রিপোর্ট : এসএসসির ও সমমানের পরীক্ষার সময় দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। যেকোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস ও অপ্রীতিকর অবস্থা এড়াতে আগামী ২২ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার রাখার বন্ধ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে আজ রবিবার সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এবার ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

তিনি বলেন, এবার প্রত্যেকটি কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্নপত্র বক্সের অ্যালুমনিয়ামের সিলগালা করা হবে। কেউ সেটি খুলেনি এটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও সব পদ্ধতি অবলম্বন করা হবে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে। যদি বিশেষ কোনো কারণে কারও দেরি হয় সেই ক্ষেত্রে দেরির কারণ ও পরীক্ষার্থীর নাম ঠিকানা লিখে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এ বছর এসএসসি পরীক্ষায় সারা দেশে চার হাজার ৯৬৪টি কেন্দ্রে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন শিক্ষার্থী অংশ নেবে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের এবং ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে অন্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে। এবারও বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের উত্তর আগে দিতে হবে। পরে নেওয়া হবে সৃজনশীল/রচনামূলক অংশের পরীক্ষা।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...