Don't Miss
Home / আন্তর্জাতিক / ওয়াগনার প্রধান প্রিগোশিনকে হত্যার পরিকল্পনা করছে রাশিয়া: ইউক্রেন
ওয়াগনার

ওয়াগনার প্রধান প্রিগোশিনকে হত্যার পরিকল্পনা করছে রাশিয়া: ইউক্রেন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আলোচিত ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনকে ‘হত্যার পরিকল্পনা’ করেছে রাশিয়া, এমন অভিযোগ করেছে ইউক্রেন। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ।

অনলাইন ম্যাগাজিন ‘দ্য ওয়ার জোন’কে ভার্চ্যুয়ালি দেওয়া এক সাক্ষাৎকার এই দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, এফএসবিকে তাকে (প্রিগোশিন) হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছে । তারা কি তা করতে সফল হবে? ভবিষ্যতে এটা দেখা যাবে।’ ভার্চ্যুয়ালি এই দিয়েছেন বুদানভ।

তবে এই হত্যাকাণ্ড দ্রুত সংঘটিত হবে না বলে মনে করেন বুদানভ। তিনি বলেন, ‘সঠিকভাবে এই বড় ধরণের কাজটি সম্পন্ন কারার জন্য তারা (এফএসবি) সময় নেবে। কিন্তু আবারও বলতে চাই যে, একটি বড় প্রশ্ন সামনে এসেছে। এফএসবি কি এই কাজ করতে সফল হবে? তারা কি সেই আদেশ কার্যকর করার সাহস দেখাবে?’

প্রিগোশিনের ভাগ্যে কী আছে, সেটা অবশ্য এখনই জানা যাচ্ছে না। কারণ, গত শনিবারের বিদ্রোহের জেরে যেসব অভিযোগ প্রিগোশিন ও তার যোদ্ধাদের বিরুদ্ধে আনা হয়েছিল, সেগুলো তুলে নেওয়া হয়েছে।

এদিকে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ক্রেমলিন ও প্রিগোশিনের মধ্যে চুক্তি হয়েছে। সেই চুক্তির পর প্রিগোশিন বেলারুশে গেছেন। তবে তার বাহিনীর সদস্যরা রাশিয়ার নিয়মিত বাহিনীতে যোগ দেবেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই প্রস্তাব খারিজ করেছেন ওয়াগনার প্রধান।

ক্রেমলিন বলছে, নিয়মিত বাহিনীতে যোগ না দেওয়ায় ওয়াগনার যোদ্ধাদের আর অর্থ দেওয়া হবে না। তারা আর ইউক্রেন যুদ্ধে অংশ নেবেন না।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...