Don't Miss
Home / আন্তর্জাতিক / ওয়াশিংটনে জরুরী অবস্থা ঘোষণা

ওয়াশিংটনে জরুরী অবস্থা ঘোষণা

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা  করেছে । স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার শহরে আরো ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।
বাউজার বলেছেন, অনেকেই অস্ত্রসহ এখানে এসেছেন সহিংসতা ও ধ্বংসযজ্ঞে অংশ নিতে। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট এবং বোতলও নিক্ষেপ করেছেন। ২১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত জরুরি অবস্থা বলবত থাকবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি অবস্থার ঘোষণার ফলে ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য কারফিউ দেওয়া, জরুরি পণ্য সরবরাহের বিশেষ ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন পদক্ষেপ নিত পারবে শহর কর্তৃপক্ষ।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...