Don't Miss
Home / হোম স্লাইডার / কক্সবাজারের ইনানি সৈকতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

কক্সবাজারের ইনানি সৈকতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

জেলা প্রতিনিধি : কক্সবাজারের ইনানি সৈকতে বেসরকারি বিমান পরিবহন সংস্থা মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের ইনানি সৈকতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। অলরাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে পৌঁছে দিতেই উড়ে গিয়েছিল হেলিকপ্টারটি।

shakib-al-hasan-2স্থানীয়রা জানান, সকালে কক্সবাজারের হোটেল সি পার্ল থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল হেলিকপ্টারটি। এতে পাইলট ও কো-পাইলট ছাড়াও তিনজন যাত্রী ছিলেন।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে আরোহীদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে শাহ আলম নামে একজনকে পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল হাসান।

জানা যায়, যে বিজ্ঞাপনী সংস্থার হয়ে শুটিংয়ে অংশ নিতে সাকিব কক্সবাজারে গিয়েছিলেন, নিহত শাহ আলম সেই সংস্থার হিসাব বিভাগে কাজ করতেন। হেলিকপ্টারের পাইলটও মারাত্মক আহত হয়েছেন। তাঁকে দ্রুত ঢাকায় আনা হয়েছে চিকিৎসার জন্য।

তিনি জানান, হেলিকপ্টার দুর্ঘটনায় আহত অন্যদের কক্সবাজার বিমান ঘাঁটির চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় কারণ বা হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

ট্যাগ :  কক্সবাজারের, ইনানি, সৈকতে, হেলিকপ্টার, বিধ্বস্ত, সাকিব,
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...