Don't Miss
Home / হোম স্লাইডার / করোনা ভাইরাসে প্রাণহানি বেড়ে ২১২৯

করোনা ভাইরাসে প্রাণহানি বেড়ে ২১২৯

এমএনএ রিপোর্ট : করোনা ভাইরাসে হুবেই প্রদেশ নতুন করে আরো ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে প্রদেশটিতে এ ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২৯ জনে। আর এ নিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২১২১ জনে এবং বিশ্বব্যাপী এ সংখ্যা বেড়ে ২১২৯ জনে দাঁড়িয়েছে।

চীনের বাইরে অন্তত আটজন মারা গেছেন। এর মধ্যে হংকং ও ইরানে দুইজন করে এবং তাইওয়ান, জাপান, ফ্রান্স ও ফিলিপাইনে একজন করে মারা গেছেন।

হুবেই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসের চীনে মোট দুই হাজার একশ ২১ জনের মৃত্যু হয়েছে। আর বিশ্বব্যাপী সে সংখ্যা দুই হাজার একশ ২৯ জন। অর্থাৎ চীনের বাইরে বিভিন্ন দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আটজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬২ জন। গতকাল বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৪৯ জন। তবে এটি তার আগে দিনের চেয়ে ১৬৯৩ জন কম।

চীনের বাইরে সবচেয়ে আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডে। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে।

গতকাল বুধবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব যাত্রীর শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি তাদের মধ্যে থেকে ৫০০ জনকে প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ড থেকে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া নতুন করে করোনাক্রান্ত হিসেবে ৭৯ জন শনাক্ত হয়েছেন।

ভাইরাসটিকে বিশ্ববাসীর জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার মহাপরিচালক ইথিওপিয়ার টেডরস আধানম গেব্রিয়াসেস বলেছেন, ভাইরাসটি যেকোনো সন্ত্রাসবাদী পদক্ষেপের চেয়েও শক্তিশালী হতে পারে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...