Don't Miss
Home / জাতীয় / করোনা শনাক্ত ১১ হাজার ছুঁই ছুঁই
শনাক্ত

করোনা শনাক্ত ১১ হাজার ছুঁই ছুঁই

এমএনএ জাতীয় ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৮৮ জনের শরীরে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৮০ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ২৯২টি। শনাক্তের হার ২৬.৩৭ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৮ জন, চট্টগ্রামে ২, রাজশাহী ও সিলেটে ১ জন করে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী। ঢাকা ও চট্টগ্রামে ২ জন করে মারা গেছেন।

এর আগে বুধবার দেশে করোনায় ১২ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে শনাক্ত হন ৯ হাজার ৫০০ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...