Don't Miss
Home / হোম স্লাইডার / করোনার নতুন কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র : ডব্লিউএইচও

করোনার নতুন কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র : ডব্লিউএইচও

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ইউরোপের পর যুক্তরাষ্ট্র নভেল করোনা ভাইরাস বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এর তথ্য অনুসারে, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ৯৭৫ জন।আক্রান্তদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৭ হাজার ৭৪২ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ১৯ হাজার ২৫৫ জন।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

ডব্লিউএইচও মুখপাত্র মার্গারেট হ্যারিস বলছেন, যুক্তরাষ্ট্রে আমরা আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়তে দেখছি। এ থেকে আশঙ্কা করা যায় যুক্তরাষ্ট্র এ ভাইরাস বিস্তারের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৮৬৭ জন। এর মধ্যে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় মাস্ক ও ভেন্টিলেটর সঙ্কটে পড়তে হচ্ছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার এক টুইটে বলেছেন। তিনি বলেন, আমরা সাধ্যমত চেষ্টা করছি। কিন্তু কাজটা অত সহজ নয়।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...