Don't Miss
Home / হোম স্লাইডার / কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস
ঢাকা ত্যাগ

কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

এমএনএ জাতীয় ডেস্কঃ চারদিনের সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস। সোমবার(২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওয়ানা হন।

প্রধান উপদেষ্টার কাতার সফর উপলক্ষ্যে সোমবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২২ ও ২৩ এপ্রিল কাতারে আর্থনা সম্মেলনে যোগ দেবেন তিনি। কাতারের রাজ পরিবার ওই সম্মেলনের মূল আয়োজক। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে। কাতারের আমিরের সঙ্গেও আলাপের সম্ভাবনা রয়েছে।

এ সফরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যাচ্ছেন।

কাতারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি আছে। সেজন্য জ্বালানি নিয়ে আলাপ-আলোচনা হবে। এছাড়া ভিসা সংক্রান্ত বিষয়ে আলাপ হবে।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...