Don't Miss
Home / সাহিত্যপাড়া / কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন
কারিনা কাপুর খান

কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন

এমএনএ বিনোদন ডেস্কঃ তৃতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান, দিন কয়েক আগে এমনই গুঞ্জনে উত্তাল ছিল অনুরাগীমহল। একটি ছবিতে অভিনেত্রী কিছুটা স্ফীত পেট লক্ষ্য করে যাবতীয় জল্পনার সূত্রপাত। আর তা নিয়ে চর্চা যেন থামতে চায় না।

সত্যিই কি মা হতে চলেছেন করিনা? নতুন সদস্য আসতে চলেছে পটৌডি পরিবারে? এই প্রশ্নের উত্তর দিলেন সইফ-পত্নী স্বয়ং।

এ নিয়ে বুধবার মধ্যরাতে একটি ইনস্টাগ্রাম স্টোরিত তিনি লেখেন, “পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ও রকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্তঃসত্ত্বা নই। উফ। সাইফ বলেছে দেশের জনসংখ্যা বৃদ্ধিতে ওর অনেক অবদান।”

কারিনা যে মা হচ্ছেন না, তা অনুরাগীদের বুঝতে আর বাকি থাকে না। বিদেশে ছুটি কাটিয়ে ফের তিনি ব্যস্ত কাজ নিয়ে। খুব শিগগিরই পা রাখতে চলেছেন ওটিটি প্লাটফর্মে। এছাড়াও আগস্টে মুক্তি পেতে চলেছে তার ‘লাল সিং চাড্ডা’।

২০১২ সালে ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। ২০১৬ সালে বড় ছেলে তৈমুর খানের জন্ম দেন অভিনেত্রী। ২০২১ সালে তাদের জীবনে আসে কনিষ্ঠ পুত্র জেহ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...