Don't Miss
Home / হোম স্লাইডার / কোনো আক্ষেপ নেই, যথেষ্ট বয়স হয়েছে: সামান্থা রুথ প্রভু
সামান্থা রুথ প্রভু

কোনো আক্ষেপ নেই, যথেষ্ট বয়স হয়েছে: সামান্থা রুথ প্রভু

এমএনএ বিনোদন ডেস্কঃ দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য এবং অভিনেত্রী শোভিতা ধুলিপালা সম্প্রতি বিয়ে করেছেন। সাবেক স্বামী নাগার নতুন জীবন শুরু নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে ২০১৭ সালে বিয়ে করেন নাগা-সামান্থা। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা।

তবে নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠান চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সামান্থার ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে নেটিজেনরা আলোচনা-সমালোচনা করেছেন। নিজের জীবনের আক্ষেপ নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন সামান্থা।

অভিনেত্রী জানান, মাঝে অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি, খুব বেশি কাজ করেননি। তবে আরও একবার শুটিং ফ্লোরে ফিরতে পেরে খুশি সামান্থা। তার কথায়, ‘বিরতি আমাকে সাহায্য করেছিল। তারপর শুটিংয়ে ফিরে নিজেকে নতুন করে আবিষ্কার করি।’

বছর শেষ হতে চলেছে। এই বছরে সামান্থার জীবনে কি কোনও আক্ষেপ রয়েছে? প্রশ্ন শুনেই অন্য ভাবে উত্তর দিয়েছেন অভিনেত্রী। বলেন ‘এখন কোনো আক্ষেপ নেই, আমার যথেষ্ট বয়স হয়েছে। ভেবে-চিন্তে কথা বলি এবং কাজ করি।’

x

Check Also

কবিগুরুর চিত্রকর্ম নিয়ে শুরু ১৪ দিনব্যাপী প্রদর্শনী, সমাপনী দিনে মঞ্চস্থ হবে ‘অচলায়তন’

বিশেষ প্রতিনিধি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য ...