এমএনএ অর্থনীতি রিপোর্ট : বিয়ে হোক আর জন্মদিন যে কোনো অনুষ্ঠানে নারীর সাজটা স্বর্ণালংকার ছাড়া যেন পূর্ণ হয় না। কিন্তু খাঁটি সোনা চিনবেন কিভাবে? স্বর্ণের দোকানে গিয়ে খাঁটি সোনা চিনতে না পারায় অনেক সময় ঠকতে হচ্ছে। ২২ ক্যারেটের দাম দিয়ে পাচ্ছেন ১০ কিংবা ১৮ ক্যারেট! সাধারণ মানুষের ক্ষেত্রে খাঁটি সোনা চেনা একটি বড় সংকট।
খাঁটি স্বর্ণ চিনবেন কীভাবে?
সাধারণত খাঁটি সোনা নরম। এই নরম সোনা দিয়ে গহনা করা যায় না। এতে মেশাতে হয় সিলভার, তামা, দস্তা প্রভৃতি ধাতু। তাই খাঁটি সোনা কিনতে হলে সোনার নমনীয়তা খেয়াল করুন।
সাধারণত ২৪ ক্যারেট সোনাই হলো খাঁটি। ২৪ ক্যারেট সোনা মানে ৯৯.৯ শতাংশ খাঁটি সোনা। কিন্তু দোকানে সাধারণত, ২২ ক্যারেট সোনা দিয়েই অলঙ্কার তৈরি হয়। আপনি সেদিকটা খতিয়ে দেখে নেবেন, যাতে ২২ ক্যারেট সোনা দেওয়া হয়। ২২ ক্যারেট সোনা মানে ৯১.৬ শতাংশ খাঁটি সোনা। ইদানিং বড় বড় স্বর্ণালংকারের দোকানগুলোতে খাদ মাপার মেশিন চলে এসেছে। স্পেকট্রোমিটার নামের ওই মেশিনে মাপার পর সোনায় খাদ থাকলে সহজেই ধরা পড়ে যাবে। মেশিনই বলে দেবে কত ক্যারেটের সোনা আপনাকে দেওয়া হয়েছে।
বিআইএস চিহ্ন দেখে সোনা কিনুন। সাধারণত, সোনা কেনার আগে হলমার্ক দেখেই মানুষ কেনে। খাঁটি সোনা চেনার এটাই নিয়ম। এছাড়াও বিআইএস চিহ্ন দেখে সোনা কিনুন। তাতে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার সোনা সত্যিই খাঁটি। ফ্লুরোসেন্স মেশিনে এক্সরে করিয়ে নিতে পারেন। যদিও এই পদ্ধতিতে সোনা যাচাই করাটা একটু কঠিন। কারণ সব জায়গাতে সচরাচর এমন সুযোগ আপনি নাও পেতে পারেন। তবুও চেষ্টা করে দেখতে পারেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

