এমএনএ ফিচার ডেস্ক : সকালে ঘুম থেকে উঠেই খেতে পারেন দারুন সুস্বাদু মশলাদার এককাপ চা। এতে আপনার আড়ষ্টতা কেটে যাবে। ঝিম ভাবটা মুহুর্তে দূর হয়ে যাবে। প্রতি সকালের মতো আচ আর দুধ চা কিংবা লেবু চা পান নাইবা করলেন? দিনের শুরুতে একটু ভিন্নতা আনতেই আজকে নিয়ে আসা হলো এক বিশেষ ধরণের মশলাদার চায়ের রেসিপি। এ চা পান করে মূহূর্তের মধ্যেই আপনি হয়ে উঠবেন তরতাজা এবং কয়েক গুণ বেশি কর্মোদ্যম! চলুন তবে জেনে আসা যাক রেসিপি। এ মজাদার চায়ের রেসিপিটি দিয়েছেন ওয়ারিসা আফসিন নাওমি।
মশলাদার চা বানাতে যা যা লাগবে :
আধা চা-চামচ এলাচ গুঁড়ো, এক টুকরো দারচিনি, চারটি গোলমরিচের বীজ, সিকি চা-চামচ মৌরি, দু’কাপ দুধ, তিন টেবিল-চামচ ব্রাউন সুগার, আধা চা-চামচ আদা গুঁড়ো, দু’কাপ পানি, পাঁচ চা-চামচ চা পাতা
মশলাদার চা বানানোর প্রক্রিয়া :
প্রথমে এলাচ, দারচিনি, গোলমরিচ এবং মৌরি একত্রে গুঁড়ো করে নিন। এরপর ভারী সসপ্যানে দুধ সেদ্ধ করুন। এবার চিনি, এক চিমটি লবণ এবং যাবতীয় মসলা মিশিয়ে নাড়তে থাকুন। একটু হয়ে আসলে চুলার জ্বাল কমিয়ে দিন। হালকাভাবে নাড়তে থাকুন তিন মিনিট ধরে। পানি কমে সিকি কাপ হয়ে এলে চা পাতা দিন। এবার এক মিনিট ধরে চা হালকা আঁচে ফুটিয়ে নিন। এবার চা-পাতা ছেঁকে নিয়ে চা দুধের সঙ্গে মিশিয়ে দিন। একদম অল্প আঁচে হতে দিন। ব্যাস্ তৈরি হয়ে গেলো মশলাদার চা। পরিবেশন করার আগে ভালো করে নেড়ে নিন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

