Don't Miss
Home / জাতীয় / গণতন্ত্রকে সুসংহত করেছে আ.লীগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতন্ত্রকে সুসংহত করেছে আ.লীগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ আওয়ামী লীগ সরকারে আসার পর দেশের গণতন্ত্রকে সুসংহত করেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র আছে বলেই বাংলাদেশে এতো উন্নতি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতেই গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এমন মন্তব্য করেন তিনি। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে ছিল হত্যা, দুর্নীতি, সন্ত্রাস, মানি লন্ডারিং আর ভোট চুরি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতেই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে।

সভায় রিজার্ভ নিয়েও কথা বলেন সরকারপ্রধান। বলেন, মানুষের কাজে লাগানোর জন্য রিজার্ভের টাকা ব্যবহার হয়েছে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, যারা বলেন রিজার্ভের টাকা কোথায় গেল। কেন খরচ হচ্ছে। তাদের বলছি রিজার্ভের টাকা গেছে গম, ভূট্টা, ভোজ্যতেলসহ মানুষের খাদ্য কেনায়, সার কেনায়, মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য।’

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...