Don't Miss
Home / হোম স্লাইডার / ঢাবির ৫৩তম সমাবর্তন আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের

ঢাবির ৫৩তম সমাবর্তন আজ

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন আজ (শনিবার)। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ৩০ হাজার ৩৪৮ জন স্নাতক ও গবেষকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বেলা ১১টা ৫৫ মিনিটে চ্যান্সেলরের শোভাযাত্রা শুরু হবে এবং দুপুর ১২টায় সমাবর্তন শুরু হবে।

ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ- দুটি ভেন্যু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাবি অধিভুক্ত সাতটি কলেজ সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবে। অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেন্যুতে মোট ২২ হাজার ২৮৭ জন শিক্ষার্থী এবং ঢাকা কলেজ ও ইডেন কলেজ ভেন্যুতে প্রায় ৭ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

মোট ১৩১ জন মেধাবী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭টি পিএইচডি, ২টি ডিবিএ এবং ৩৫টি এমফিল ডিগ্রি দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা থেকে এ পর্যন্ত মোট ৫২ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য সমাবর্তনে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জ্যঁ তিরল। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...