Don't Miss
Home / ফিচার / গাছের পাতা থেকে আংটিতে আস্ত কাবা, ক্ষুদ্রতম ছবি এঁকে রেকর্ড যুবকের
গাছের

গাছের পাতা থেকে আংটিতে আস্ত কাবা, ক্ষুদ্রতম ছবি এঁকে রেকর্ড যুবকের

এমএনএ ফিচার ডেস্ক : সমগ্র মুসলিম উম্মাহর জন্য পবিত্র ঘর হচ্ছে মক্কায় অবস্থিত কাবা। কাবার সেই ছবি গাছের পাতায় এবং আংটির উপর এঁকে নতুন রেকর্ড গড়লেন কাশ্মীরের এক যুবক। ২৬ বছরের ওই যুবকের নাম মুদাসির রহমান দার। তিনি কাশ্মীরের কুলগাম জেলার কুলপোরা গ্রামের বাসিন্দা।

কাবার ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন মুদাসির। তিনিই কাশ্মীরের প্রথম শিল্পী যিনি এই দুই রেকর্ড গ়ড়তে সমর্থ হলেন। যদিও শিল্পী হওয়ার প্রচলিত শিক্ষার সুযোগ পাননি মুসাদির। কিন্তু আঁকার প্রতি তার ভালোবাসা এবং আগ্রহ ছিল ছোট থেকেই। সেই আগ্রহ থেকে তৈরি করে নিয়েছেন নিজস্ব আঁকার ধরণ।

গাছের পাতা থেকে আংটি কোনো কিছুই বাদ নেই, সবখানেই পবিত্র কাবাঘর আঁকছেন মুদাসির

এ নিয়ে মুসাদির এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার আঁকার নিজস্ব ধরন রয়েছে। আমি আশপাশে যা খুঁজে পাই তা একেবারেই প্রাকৃতিক।’’নেটমাধ্যমের সাহায্যে নিজের শিল্পকলা তিনি সকলের সামনে তুলে ধরতে পেরেছেন বলেও জানিয়েছেন। তবে তার লক্ষ্য সমাজের বিভিন্ন সমস্যা নিজের আঁকায় তুলে ধরা। মাদকাসক্তি, শিশুশ্রমের মতো বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান কাশ্মীরের এই যুবক।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...