Don't Miss
Home / আজকের সংবাদ / গুগলের ‘হুমায়ূন আহমেদ-হিমু’ ডুডল

গুগলের ‘হুমায়ূন আহমেদ-হিমু’ ডুডল

এমএনএ সাইটেক ডেস্ক : গুগলে গেলেই চমকে উঠবেন। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন গুগল। আজ সোমবার ১৩ নভেম্বর সমসাময়িক বাংলার এই অবিসংবাদিত কথাসাহিত্যিক ও নির্মাতার ৭০ তম জন্মদিনকে উদযাপনের অংশ হিসেবে ডুডলটি প্রকাশ করে তারা। এতে দেখা যাচ্ছে, হুমায়ূন আহমেদ বসে আছেন, আর তাঁর বিপুল জনপ্রিয় কাল্পনিক চরিত্র হিমু পায়চারি করছে। আর চারপাশে প্রকৃতির আবহ।
বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে গুগলে (www.google.com) গেলে কিংবা সরাসরি (www.google.com.bd) ঠিকানায় ঢুকলেই চোখে পড়ছে বিশেষ ডুডলটি। এতে দেখা যাচ্ছে—চায়ের টেবিলে বই হাতে বসে আছেন হুমায়ূন আহমেদ। তাঁর তৈরি জনপ্রিয় চরিত্র হিমু হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে হেঁটে যাচ্ছে। আর চারপাশে প্রকৃতির আবহ দিয়ে সাজানো হয়েছে ইংরেজি গুগল লেখাটি।
বিশেষ দিন, ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে বা স্মরণ করতে গুগল তাদের হোমপেজে বিশেষ লোগো প্রদর্শন করে। এটা ডুডল হিসেবে পরিচিত। গুগল সার্চের মূল পাতায় প্রদর্শিত লোগোটির নিচে থাকে সার্চ বার। ডুডলের ওপর ক্লিক করলে হুমায়ূন আহমেদ সম্পর্কে সকল খবর, তথ্য এক পাতায় দেখাচ্ছে গুগল।
এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, প্রখ্যাত স্থপতি এফ আর খানের জন্মদিনসহ বেশ কিছু উল্লেখযোগ্য ডুডল প্রকাশ করেছে গুগল।

আকাশের চাইতে বেশি কিছু ছুঁয়েছিলেন তিনি, জয় করে নিয়েছেন কোটি বাঙ্গালির হৃদয়। এই বাংলায় তার মত জনপ্রিয়তা সুদূর ভবিষ্যতেও আর কোনো কথাসাহিত্যিক পাবেন কিনা, সে ব্যাপারে সন্দেহ আছে। উপন্যাস, ছোটগল্প, নাটক, গান প্রতিটি ক্ষেত্রেই তার সফলতা। নাটক ও চলচ্চিত্র পরিচালনাতেও ছিল তার সমদক্ষতা। তিনি হিমালয়, আমাদের অতি প্রিয় হুমায়ূন আহমেদ।
হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার কুতুবপুরে, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন। মায়ের নাম আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র হুমায়ূন আহমেদ পাঠ শেষে ওই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। একপর্যায়ে তিনি অধ্যাপনা ছেড়ে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন। হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কারসহ দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৯ জুলাই নিউইয়র্কে ইন্তেকাল করেন।
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই হুমায়ূন আহমেদ কথাসাহিত্যে পালাবদলের তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন। এরপর একের পর এক উপন্যাসে পাঠকের কাছে নন্দিত হয়ে উঠেছেন অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে। আমৃত্যু সেই জনপ্রিয়তার স্রোতে ভাটার টান পড়েনি।
বিশেষ দিন স্মরণে ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গুগল তাদের হোমপেজে মানানসই লোগো তৈরি করে থাকে। এটাকেই বলা হয় ডুডল। এই আয়োজন থাকে গুগল সার্চের মূল পাতায়। এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, প্রখ্যাত স্থপতি এফ আর খানের জন্মদিনসহ বেশকিছু উল্লেখযোগ্য দিনে ডুডল প্রকাশিত হয়েছে। তবে হুমায়ূন আহমেদের জন্মদিনে এবারই প্রথম ডুডল প্রকাশ করলো বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...