Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / গ্রামীণফোনের ১২৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের

গ্রামীণফোনের ১২৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের (জিপি) পরিচালনা পর্ষদ ২০২১ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল। এ হিসাবে ২০২১ সালে কোম্পানিটি মোট ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিলো।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি। অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি যেসব বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই চূড়ান্ত লভ্যাংশ পাবেন।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ারের দাম যত খুশি বাড়তে বা কমতে পারবে।

কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২৫ টাকা ২৮ পয়সা, যা আগের বছরে ছিল ২৭ টাকা ৫৪ পয়সা।

মুনাফার পাশাপাশি কোম্পানিটির সম্পদ মূল্যও কমেছে। ২০২১ সাল শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৪ পয়সা, যা আগের বছরে ৩৮ টাকা ৫৯ পয়সা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...