Don't Miss
Home / হোম স্লাইডার / জবিতে ভর্তির মেধাতালিকা প্রকাশ
ভর্তির মেধাতালিকা

জবিতে ভর্তির মেধাতালিকা প্রকাশ

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।এই মেধাতালিকাসহ বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd) পাওয়া যাবে।

জানা যায়, এ ইউনিটে ২৩ হাজার ৯৫৫ জন, বি ইউনিটে ৯ হাজার ৯৪০ জন এবং সি ইউনিটে ৭ হাজার ৭৬২ জন ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।উল্লেখ্য, আগামীকাল ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...