Don't Miss
Home / আজকের সংবাদ / জাতিরপিতার প্রতি অবমাননা ও অসম্মান হতে দেবেননা : সরকারী কর্মকর্তাবৃন্দ।

জাতিরপিতার প্রতি অবমাননা ও অসম্মান হতে দেবেননা : সরকারী কর্মকর্তাবৃন্দ।

এমএনএ জাতীয় ডেস্ক :  জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কোনো রকমের অবমাননা ও অসম্মান হতে দেবেন না দেশের সরকারি কর্মকর্তারা। আজ শনিবার ঢাকাসহ সারা দেশে সমাবেশ করে এই প্রতিজ্ঞা করেছেন সব বিসিএস ক্যাডারের কর্মকর্তারা। সমাবেশে নন-ক্যাডার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তা ফোরামের ব্যানারে কেন্দ্রীয়ভাবে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সারা দেশের জেলা-উপজেলায় এই সমাবেশ করেন সরকারি কর্মকর্তারা।
ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেন, ‘আমরা আমাদের জীবদ্দশায় জাতির পিতার প্রতি কোনো রকমের অন্যায় ও অসম্মান হতে দেব না, এটাই হলো আজকের অঙ্গীকার। আমরা জনগণের সেবক। সংবিধানে জাতির পিতা রয়েছেন। আমাদের দায়িত্ব সংবিধানকে সমুন্নত রাখা। আমরা যদি থাকি, তাহলে জাতির পিতার অবমূল্যায়ন হওয়ার সুযোগ নেই। আমরা সমগ্র জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে এসেছি, এ রকম কোনো ঘটনা হতে দেব না।’

এখন থেকে সবাইকে জয় বাংলা শব্দটি বলার আহ্বান জানিয়ে আহমদ কায়কাউস বলেন, জয়বাংলা শব্দটি মুক্তিযুদ্ধের।  এখন থেকে শব্দটি ব্যবহারের জন্য প্রয়োজনে সরকারের কাছে অনুমতি চাওয়া হবে বলে জানান তিনি। এ সময় তিনি জয়বাংলা স্লোগান দিলে উপস্থিত কর্মকর্তারাও জয় বাংলা বলেন।

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ স্লোগান দিয়ে অনুষ্ঠিত হয় এই সমাবেশ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে জাতির পিতা হিসেবে স্বীকৃত। বঙ্গবন্ধু ও স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত।

স্বাধীনতাবিরোধী চক্র এখনো এই মহান নেতাকে অস্বীকার করে যাচ্ছে। তারা হুংকার দিয়ে যাচ্ছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা যাবে না। কিন্তু বঙ্গবন্ধুর ওপর কোনো রকমের আঘাত, কোনো অপমান মেনে নেওয়া হবে না, জাতিরপিতার প্রতি অশ্রদ্ধা, অসম্মান  সহ্য করা হবে না।

x

Check Also

ইরান সংকট, হরমুজ প্রণালি ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনার মধ্যেই জি-৭ সম্মেলনে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি ...