Don't Miss
Home / আজকের সংবাদ / জিসিসি নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

জিসিসি নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

এমএনএ রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনীতসহ ছয়জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সদস্য মো. হাসান উদ্দিন সরকার, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানা, ইসলামি ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মো. ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন।
আজ দুপুরের দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আব্দুল হাদী শামীম ও মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকাররাসেল প্রমুখ।
এরআগে বেলা ১১টার দিকে হাসান উদ্দিন সরকার রিটানিং অফিসারের কার্যোলয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হব মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, বিএনপির নেতা সালা উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম ও সোহরাব উদ্দিন প্রমুখ।
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের সম্মনয়কারী তারেক আহম্মেদ জানান, দুপুর পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ ছয়জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া গতকাল বুধবার বিকেল পর্যন্ত একজন মেয়র প্রার্থীসহ ১৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন উত্তোলন করেছেন ১৮ মেয়র প্রার্থী, রক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৮৩ জন প্রার্থীসহ মোট ৪৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গাজীপুর সিটি করপোরেশনের আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে এটাই দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন। গাজীপুর সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাখ ৬৪ হাজার ১৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯১ হাজার ৬৯৮ জন এবং নারী ভোটার ৫ লাখ ৭২ হাজার ৪৬৩ জন। গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ড ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড রয়েছে।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৪ এপ্রিল এবং ১৫ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...