Don't Miss
Home / রাজনীতি / জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন: স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম
স্থানীয় সরকার

জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন: স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

এমএনএ রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

সোমবার (৭ নভেম্বর) কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন বলেন, দেশের জনগণ ছিনতাইকারীদের ক্ষমতা মেনে নেবেন না। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট আমাদের বুকে রক্ত ক্ষরণ হয়। আর তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক।

বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...