Don't Miss
Home / হোম স্লাইডার / জেনে নিন কোন চুমুর কী ভাষা
ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মাধ্যম

জেনে নিন কোন চুমুর কী ভাষা

এমএনএ জীবনচর্চা ডেস্ক : ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মাধ্যমে। ভালোবাসা সপ্তাহে ৭ ফেব্রুয়ারি রোজ ডে, ৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে, ৯ ফেব্রুয়ারি চকলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে পেরিয়ে ১৩ ফেব্রুয়ারি ‘কিস ডে’।
আজ ১৩ ফেব্রুয়ারি ‘কিস ডে’। ভালোবাসার সম্পর্কের মধ্যে একটুকু ছোঁয়ার জন্য আকুলি-বিকুলি করে উঠে মন। সেই ছোঁয়াটুকুর মধ্যে থাকে পরম মমতা। বিশ্বস্ততা। চুমু হলো ভালোবাসা প্রকাশের সবচেয়ে শক্তিশালী ভাষা। সুতরাং আপনার চুমুর ছোঁয়ায় প্রিয়জনের মুখের নরম হাসিই বুঝিয়ে দেবে তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ।

জানেন কি, চুমুরও রয়েছে বিশেষ ভাষা। চলুন তবে জেনে নেয়া যাক কোন চুমুর কী ভাষা-

সিঙ্গল লিপ কিস

এই কিসে একটা ঠোঁটের উপর একটা রেখে স্যান্ডউইচ করা হয়।

ইয়ারলোব কিস

কান বা ইয়ারলোবে কিস। এই কিস সবচেয়ে রোম্যান্টিক ও অন্তরঙ্গ।

লঁজারি কিস

অনেকক্ষণ ধরে গভীরভাবে লিপ টু লিপ কিসকে বলা হয় লঁজারি কিস।

এসকিমো কিস

কিস করার সময় যদি পরস্পরের যখন নাক ঘষাঘষি হয়। এই কিস খুবই স্নেহপ্রবণ।

ভ্যাম্পায়ার কিস

গলায় গভীর চুমু। সঙ্গে কামড়। অত্যন্ত অন্তরঙ্গ মুহূর্তের জন্য তোলা থাক ভ্যাম্পায়ার কিস।

এঞ্জেল কিস

এই চুমুর অভিব্যক্তিতে গভীর ভালোবাসা ও স্নেহ জড়িয়ে রয়েছে। চোখের পাতায় আলতো চুমু।

ফ্রেঞ্চ কিস

প্যাশন ও রোমান্স বোঝানোর জন্য সবচেয়ে ভালো ফ্রেঞ্চ কিস। এই কিসে জিভের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

লিজার্ড কিস

হট কিস বলতে যা বোঝায় তা হলো লিজার্ড কিস। পরস্পরের জিভের স্ট্রোকে এই কিস হয়ে ওঠে উপভোগ্য।

স্পাইডার ম্যান কিস

স্পাইডার ম্যান ছবি দেখেছেন? ঠিক ধরেছেন। দুই সঙ্গীর মধ্যে একজন আপসাইড ডাউন থাকলে তাকে বলা স্পাইডার ম্যান কিস।

বাটারফ্লাই কিস

চুমু সময় খুব কাছাকাছি চলে এলে পরস্পরের চোখের পাতা একে অপরকে ছুঁয়ে থাকে। একে বলা হয় বাটারফ্লাই কিস। এমন চুমু খেয়ে সঙ্গীকে মোহাচ্ছন্ন করে দিতে পারেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...