Don't Miss
Home / আজকের সংবাদ / জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মেষ রাশি (২১ মার্চ২০ এপ্রিল) : নতুন কোনো সুযোগ হাতে আসতে পারে। ব্যবসায়িক কিংবা অন্য কোনো বিষয়ে ‍চুক্তি হতে পারে। বিবাহযোগ্য কারও কারও ক্ষেত্রে হঠাৎ করেই বিয়ের কথা চুড়ান্ত হতে পারে। কাজকর্মে সাময়িক সমস্যা দেখা যেতে পারে। পেশাগত কোনো বিষয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে।

বৃষ রাশি (২১ এপ্রিল২১ মে) : ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা হতে পারে। কারও কারও ক্ষেত্রে পেটের সমস্যা দেখা যেতে পারে। আহার-বিহারে স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিদেশ সংক্রান্ত কাজে আর্থিক লেনদেনে কোনো ধরনের সমস্যা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্কের ক্ষেত্রে সচেতনতার প্রয়োজন আছে।

মিথুন রাশি (২২ মে২১ জুন) : আপনার বুদ্ধি ও প্রতিভার জন্যে প্রশংসিত হতে পারেন। শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে। সব কাজে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সন্তানের কোনো খবরে আনন্দিত হতে পারেন। শরীর কম ভালো যেতে পারে। কারও কারও ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে।

কর্কট রাশি (২২ জুন২২ জুলাই) : বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পড়াশোনায় আগ্রহবোধ করবেন। পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। গৃহসুখ বজায় থাকবে। নব দম্পতির সন্তান বিষয়ে সচেতনতার প্রয়োজন আছে। কোনো ভুল সিদ্ধান্তের জন্যে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। প্রযুক্তি সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য সময়টি অনুকূল থাকবে। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে।

সিংহ রাশি (২৩ জুলাই২৩ আগস্ট) : গবেষণা কর্মের সঙ্গে সম্পৃক্তদের জন্য সময় অনুকূল থাকবে। গুরুত্বপূর্ণ কোনো জ্ঞান বা তথ্য লাভ করবেন। ভাইবোনের বিশেষ কোনো খবরে আনন্দিত হতে পারেন। প্রতিবেশী ও নিকট আত্নীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। ভ্রমণ হতে পারে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুদের সঙ্গে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। শরীরের কোনো রোগব্যধি অবহেলা করা ঠিক হবে না।

কন্যা রাশি (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর) : কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। গৃহে অতিথি আসতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে কোনো সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবেন। কারও কারও ক্ষেত্রে পদোন্নতি কিংবা আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে। ছোট ভাইবোনের বিষয়ে চিন্তিত হতে পারেন। ভ্রমণে কোনো ধরনের সমস্যা হতে পারে। যাত্রাপথে ঝুঁকি এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। ফটকা কারবারে অর্থনাশের ঝুঁকি রয়েছে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর) : শরীর ও মন ভালো থাকবে। বিশেষ কোনো রংয়ের প্রতি দুর্বলতা অনুভব করতে পারেন। মানসিক উদ্যম বাড়বে। কাজে গতি পাবেন। লক্ষ্যপথে এগুনো সহজ হবে। পাওনা অর্থের একাংশ আদায় হতে পারে। দূরবর্তী স্থানে অবস্থানরত কারও সঙ্গে যোগাযোগ হতে পারে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। স্থাবর সম্পত্তিতে বিনিয়েোগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর২২ নভেম্বর) : আইনগত ঝামেলা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন। ভুল কোনো সিদ্ধান্তের জন্যে ক্ষতির আশঙ্কা রয়েছে। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্যে মন খারাপ হতে পারে। যোগাযোগমূলক কাজে কোনো সমস্যায় পড়তে পারেন। ভ্রমণে ঝুঁকি এড়িয়ে চলুন। পাওনা অর্থ হাতে আসতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর২১ ডিসেম্বর) : আর্থিক দিক ভালো যাবে। আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্যে কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। অতীতের কোনো কাজের ফল পেতে পারেন। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। কারও কারও ক্ষেত্রে প্রযুক্তিপণ্যে আসক্তি মূল্যবান সময় অপচয়ের অন্যতম কারণ হতে পারে। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে।

মকর রাশি (২২ ডিসেম্বর২০ জানুয়ারি) : সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। পেশাগত সুসংবাদ আশা করতে পারেন। পেশাগত সম্মান ও মর্যাদা বাড়বে। মনের মধ্যে সন্দেহপ্রবণতা বাড়তে পারে। মানসিক চিন্তা বাড়বে। দাম্পত্য সম্পর্কে ভুলবোঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলুন। আয় উপার্জন নিয়ে সাময়িক চিন্তিত হতে পারেন। ব্যয় বাড়বে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি) : জ্ঞানস্পৃহা বাড়বে। আধ্যাত্নিক গুরুর সান্নিধ্য পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্তদের সুযোগ সুবিধা অব্যাহত থাকবে। প্রবাসীদের জন্যেও নানারকম সুযোগ সুবিধা হাতে আসতে পারে। পেশাগত ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। আউটসোর্সিংয়ের সঙ্গে সম্পৃক্তরা নানাভাবে তথ্য পেয়ে লাভবান হতে পারেন। উচ্চশিক্ষা কিংবা কর্মসংস্থানার্থে বিদেশযাত্রার চেষ্টা ফলপ্রসু হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ) : অতিন্দ্রীয় শাস্ত্রের প্রতি আগ্রহ বাড়তে পারে। কারও কারও ক্ষে্ত্রে ট্যাক্স সংক্রান্ত ঝামেলা মোকাবেলা করতে হতে পারে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। প্রবাসী বন্ধু বা স্বজনদের বিষয়ে চিন্তিত হতে পারেন। চাকুরিপ্রার্থীরা আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্তদের জন্য সময়টি খুব একটা অনুকূল নাও যেতে পারে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...