Don't Miss
Home / হোম স্লাইডার / জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ৩১ মার্চ থেকে ০৬ এপ্রিল ২০১৯ এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ৫ থেকে ২৮ মার্চ বুধ গ্রহ মীন রাশিতে বক্রগতিতে অতিক্রম করছে। এ সময়টি কারও কারও জন্য ভালো হলেও কিছু কিছু বিষয়ে নানারকম ঝুট-ঝামেলার কারণ হতে পারে। এ সময়ে কমবেশি অনেকেই মানসিক অস্থিরতায় ভুগে থাকেন। ফলে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক সিদ্ধান্তই ভুল হতে পারে। এজন্য দরকার বাড়তি সচেতনতা। এ সপ্তাহের রাশিফলে থাকছে বিশেষ কিছু সতর্কতামূলক তথ্য। যা আপনার জন্যে কাজে লাগতে পারে।

আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : বড় কিছু পেতে হলে ছোট ছোট অনেক কিছু ত্যাগ করতে হয়। সাময়িক ভালোলাগার পেছনে মূল্যবান সময় নষ্ট করলে পরবর্তীতে অনুশোচনা করতে হতে পারে। ব্যক্তিগত ও পেশাগত সাফল্য পেতে চাইলে সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করুন। বিশেষ করে তরুণ চাকুরিপ্রত্যাশীরা বিষয়টি খেয়াল রাখুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : ভ্রমণ জ্ঞানের দরজা খুলে দেয়। সময় পেলে কাছে কিংবা দূরে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। নতুন নতুন বিষয়ে অভিজ্ঞতা আপনার ব্যক্তিগত ও কর্মজীবনকে ছন্দময় করে তুলবে। আপনার দক্ষতা ও যোগ্যতা কর্মক্ষেত্রে এগিয়ে রাখবে। বিশেষ কোনো গুণের জন্য প্রশংসিত হতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : গল্প কিংবা আড্ডারছলে এমন সত্য বলা ঠিক হবে না যা আপনার ক্ষতির কারণ হতে পারে। অতীতের কোনো ভুলের জন্য কেউ কেউ অনুশোচনা করতে পারেন। বিশেষ কোনো কৌশল অবলম্বনের মাধ্যমে হাতের কাজ যথাসময়ে শেষ করার সুযোগ পাবেন। একাকী সময় না কাটিয়ে প্রিয়জনের সঙ্গে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করুন।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : ব্যবসায়িক উদ্দেশ্যে সফল হতে পারে। অংশিদারী ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্তরা কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পাবেন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের উন্নয়নে আপনার জীবনসঙ্গী/সঙ্গিনীর দিকে খেয়াল রাখুন। প্রবাস থেকে কোনো সংবাদ পেতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : বিশেষ কোনো কাজে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে সাফল্য পেতে পারেন। শরীর স্বাস্থ্য সাময়িকভাবে কম ভালো যেতে পারে। কারও সঙ্গে কোনো বিষয়ে চুক্তি হতে পারে। বিবাহযোগ্য কারও কারও বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। প্রেম রোমান্স শুভ।

কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভালো যেতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। আপনার বিশেষ কোনো দক্ষতার জন্য প্রশংসিত হতে পারেন। নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে আলোচনায় বুদ্ধি ও কৌশল প্রয়োগ করুন। কেউ কেউ আপনার সরলতার সুযোগ নিজের স্বার্থে কাজে লাগাতে পারে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ কিংবা দেখা সাক্ষাৎ হতে পারে। মৌসুমী পণ্যের ব্যবসায়ীদের জন্য সময়টি ভালো যেতে পারে। আপনার সৃজনশীল প্রতিভা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। বন্ধুত্বের সম্পর্ক ভালো যেতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : বিশেষ কোনো আলোচনার আপনার মতামত প্রকাশের সুযোগ পেতে পারেন। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। মাতৃসান্নিধ্য আনন্দময় হবে। গৃহস্থালী কাজে দায়দায়িত্ব বাড়তে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে সক্ষম হবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো উৎস থেকে অর্থ আসতে পারে। কেউ কেউ সঞ্চয়ের সুযোগ পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো মেইল বা মেসেজ পেতে পারেন। যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে। পরিবারের ছোট সদস্যদের বিষয়ে খেয়াল রাখুন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : শরীর ও মন ভালো যেতে পারে। নতুন কোনো বিষয়ে জ্ঞান বা ধারণা লাভ করবেন। বিশেষ কোনো রংয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। কেনাকাটায় ব্যস্ততা বাড়তে পারে। গৃহস্থালী কাজকর্মে ব্যস্ততা বাড়তে পারে। রিয়েল এস্টেট ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্তরা বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। ভ্রমণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন। অন্যথায় ঋণের ফাঁদে পড়তে হতে পারে। সাময়িকভাবে শরীর ও মন কম ভালো যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের ব্যপারে আরও যত্নশীল হওয়ার প্রয়োজন আছে। কোনো উৎস থেকে অর্থ আসতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : বন্ধুবান্ধবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কাজে সফলতা পেতে পারেন। ট্রেড ইউনিয়নের সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়তে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রয়োজনে তাদের আন্তরিক সুপরামর্শ কিংবা সহযোগিতা আশা করতে পারেন। প্রিয়জনের সান্নিধ্য আনন্দদায়ক হবে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...