জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
January 12, 2020
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ১২ জানুয়ারি ২০২০ থেকে ১৮ জানুয়ারি ২০২০ পর্যন্ত এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র মতে ৫ থেকে ২৮ মার্চ বুধ গ্রহ মীন রাশিতে বক্রগতিতে অতিক্রম করছে। এ সময়টি কারও কারও জন্য ভালো হলেও কিছু কিছু বিষয়ে নানারকম ঝুট-ঝামেলার কারণ হতে পারে। এ সময়ে কমবেশি অনেকেই মানসিক অস্থিরতায় ভুগে থাকেন। ফলে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেক সিদ্ধান্তই ভুল হতে পারে। এজন্য দরকার বাড়তি সচেতনতা। এ সপ্তাহের রাশিফলে থাকছে বিশেষ কিছু সতর্কতামূলক তথ্য। যা আপনার জন্যে কাজে লাগতে পারে।
আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : চলতি সপ্তাহে মেশ রাশির জাতক-জাতিকারা নিজের ভাগ্য উন্নতির জন্য নতুন কিছু দক্ষতা অর্জনের চেষ্টা করুন৷ যা আপনার আয় উপার্জন বাড়াতে সহায়ক হতে পারে। ভ্রমণ কিংবা যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে। জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বুঝে শুনে বিনিয়োগ করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : চলতি সপ্তাহে বৃষ রাশির জাতক-জাতিকারা দায়িত্ব না নিলে সহজ বিষয়ও জটিল মনে হতে পারে। আপনি যদি বছর শেষে নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে চান তবে নিজের দায়িত্ব আগে নিন৷ আপনার দূর্বলতাকে কাটিয়ে উঠুন, আর দক্ষতাকে বিকশিত করার সময় এখনই। অর্থ ও সম্মান পাবেন আপনার যোগ্যতা ও দক্ষতা অনুসারে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন) : চলতি সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকারা আপনাকে সহযোগিতা করার জন্য প্রভাবশালী কারও আগ্রহ দেখা যেতে পারে। তবে কারও কাছ থেকে সুযোগ নেওয়ার আগে চিন্তা করুন ভবিষ্যতে এর জন্য কতটা মূল্য দিতে হতে পারে। ব্যয় বাড়লেও পাওনা আদায় হতে পারে। ঝামেলা এড়াতে চাইলে কথা বলুন বুঝে শুনে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : চলতি সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকারা মনে রাখবেন আবেগ ও বাস্তবতা দুটো আলাদা জিনিস। আবেগের বশে পূর্ব পরিকল্পনা ছাড়া কাউকে কথা দেবেন না। ব্যবসায়িক উন্নয়নে বড় ভাই বোনের সহায়তা কিংবা সুপরামর্শ কাজে লাগতে পারে। চলার পথে প্রয়োজনীয় সচেতনতা ভ্রমণকে আনন্দময় করে তুলবে।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ অগাস্ট) : চলতি সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকারা জড়তা কিংবা সংকোচ নয়, আপনার দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী নিজেকে প্রকাশ করুন। মতামত দিন কিংবা নিজ থেকে আরও দায়িত্ব নিন। যত দায়িত্ব নেবেন তত বাড়বে আপনার দক্ষতা আর হয়ে উঠবেন অপ্রতিদ্বন্দ্বী। সাফল্য আসবে, তার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে।
কন্যা রাশি (২৪ অগাস্ট-২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকারা কেউ কারও ভাগ্য গড়ে দেয় না। নিজের মধ্যেও তাড়না থাকতে হয়। যদি ভেবে থাকেন কেউ আপনার ভাগ্য উন্নয়নে সুপারিশ কিংবা তদবির করবে, ভুলে যাবেন না এর জন্য ভবিষ্যতে আপনাকে কেউ কেউ অন্যায় কাজে ঢাল হিসেবে ব্যবহার করবে। পারিবারিক সম্পর্ক উন্নয়নে সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে তুলা রাশির জাতক-জাতিকারা কারও দুর্বলতা নিয়ে সমালোচনা করতে যাবেন না। এতে করে আপনার দূর্বলতাও ফাঁস হয়ে যেতে পারে। কাজের চাপে তাড়াহুড়া করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভুলের সম্ভাবনা রয়েছে। হাতে সময় নিয়ে বুঝে শুনে কাজ করুন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চলতি সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা আয় উপার্জন করার অনেক উপায় রয়েছে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কাজ আপনি ভালো জানেন তাতে বেশি মনোযোগী হওয়া। কারও সঙ্গে চুক্তিতে কোনো কাজ সম্পাদন করতে পারেন। কেউ কেউ বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে ধনু রাশির জাতক-জাতিকারা অহঙ্কার শেখার রাস্তাকে অনেকটাই সংকীর্ণ করে ফেলে। আপনার অবস্থায় যাই হোক না কেন সময়োপযোগী জ্ঞান না থাকলে আপনি একসময় পিছিয়ে পড়বেন। নিয়মিত কিছু সঞ্চয় করুন। প্রয়োজনে কাজে লাগবে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে মকর রাশির জাতক-জাতিকারা সঞ্চয় করুন, কৃপণতা নয়। যাতে কেউ আপনাকে নিয়ে কান কথা ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখুন। সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। ব্যবসায়িক লেনদেন জেনে বুঝে করুন। ভুল সিদ্ধান্ত কারও কারও লোকশানের কারণ হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে কুম্ভ রাশির জাতক-জাতিকারা আপনার অনেক দিনের অসমাপ্ত কোনো কাজ শেষ করার সুযোগ পাবেন। মনের লালিত কোনো স্বপ্ন কিংবা ইচ্ছা পূরণ হতে পারে। শিক্ষায় সাফল্য আশা করতে পারেন। নিজের সুনাম ও সম্মান ঠিক রাখতে দুষ্ট লোক থেকে দূরে থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : চলতি সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকারা যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাই করুন বাস্তবতার আলোকে। এতে করে সময় ও অর্থের ক্ষতির ঝুঁকি কমবে। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বায়বীয় কিংবা অবাস্তব সম্পর্ক মানসিক প্রশান্তি নষ্ট করতে পারে। দুষ্ট লোকের মিষ্টি কথার ফাঁদে পা দেবেন না।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
জেনে নিন কি রকম চলতি আপনার যাবে সপ্তাহটি 2020-01-12