Don't Miss
Home / আজকের সংবাদ / জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর ওপর চিকিৎসাসেবার অতিরিক্ত চাপ কমাতে চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত একটি বিশেষ প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি জেলায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষকে ছোটখাটো সমস্যার জন্যও ঢাকায় ছুটে আসতে না হয়।”

এর আগে সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ চত্বরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর এই সফর ও ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুরো মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

x

Check Also

‘ট্রাফিক সিগনাল ভাঙার সুযোগ নেই, সবাইকে নিয়ম মানতে হবে’— স্বাস্থ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকারে মন্ত্রী-এমপিসহ সবার জন্য একই নিয়ম ...