এমএনএ অর্থনীতি রিপোর্ট : জঙ্গি অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাংলাদেশকে বাদি দিয়েছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)।
এপিজি হচ্ছে ‘অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন’ বিষয়ে মানদণ্ড নির্ধারণকারী এশিয়া অঞ্চলের সংস্থা। বাংলাদেশসহ বিশ্বের
৪১টি দেশ এর সদস্য।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়াগোতে গত ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এপিজির সম্মেলেনে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাংলাদেশ বাদ দেয়া হয়।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এপিজির সম্মেলনে বাংলাদেশকে নিয়ে প্রতিনিধিরা যে প্রতিবেদন জমা দিয়েছে তা সন্তোষজনক হওয়ায় ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেয়া হয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

