Don't Miss
Home / হোম স্লাইডার / টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

এমএনএ স্পোর্টস ডেস্ক : দিনের একমাত্র ম্যাচে শ্রীলংকার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইন্ডিজের। এ ম্যাচ কেবল তাদের কাছে আনুষ্ঠানিকতা সারা মাত্র। এতে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

বিশ্বকাপের এবারের আসর থেকে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার। আজকের ম্যাচটি এই দু’দলের কাছে শুধুই নিয়মরক্ষার। যদিও জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করতে (আরও ১টি ম্যাচ হাতে রয়েছে) মরিয়া দল দুটি। সেই লক্ষ্যে বেলা সাড়ে ৩টায় চেস্টার লি স্ট্রিটে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

৭ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। বৈশ্বিক টুর্নামেন্ট থেকে লংকানদের বিদায়ও প্রায় নিশ্চিত। ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে তারা।

এ ম্যাচে ক্যারিবীয় একাদশে এসেছে ১ পরিবর্তন। ইনজুরির কারণে কেমার রোচের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

আর একাদশে ৩ পরিবর্তন এনেছে শ্রীলংকা। লাহিরু থিরিমান্নে, জেফরি ভানডারসি ও কাসুন রাজিতাকে একাদশে অন্তর্ভুক্ত করেছে লংকান টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কা নিজেদের শেষ দুটি ম্যাচ জিতে ১০ পয়েন্ট অর্জন যদি করেও ইংলিশদের থেকে নেট রান রেটে পিছিয়ে থাকতে হবে তাদের। ফলে বিশ্বকাপ থেকে হাথুরুসিংহের শীষ্যদেরও বিদায় নিশ্চিত। গতকাল ভারতের হারের পর এক টুইটে আইসিসিও বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রীলংকা একাদশ :

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, জেফরি ভানডারসি, কাসুন রাজিতা ও লাসিথ মালিঙ্গা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :

ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শ্যানন গ্যাব্রয়েল, শেলডন কটরেল ও ওশানে থমাস।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...