Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / টুইটার দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ ফিচার আনলো
টুইটার

টুইটার দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ ফিচার আনলো

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য টুইটার নিয়ে এলো বিশেষ ফিচার ‘ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডার’। এর ফলে যারা চোখে দেখতে পান না তারাও টুইটার ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে টুইটের সঙ্গে থাকা ছবির বর্ণনা স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে শোনা যাবে।

এ পদ্ধতিকে বলা হয় ‘অলটারনেটিভ টেক্সট’ বা ‘অল্ট টেক্সট’। এতে ছবির বিষয়বস্তু লিখে দেওয়া যায়, যা স্ক্রিন রিডার সফটওয়্যারের মাধ্যমে শোনা যায়। ফলে চোখে না দেখলেও ছবির বিষয়বস্তু সম্পর্কে জানার সুযোগ মিলে থাকে। ফলে এটি শুধু যারা দেখতে পান না তাদের জন্যই নয়, বরং যেসব এলাকায় ইন্টারনেটের গতি খুব কম সেখানেও এই ফিচার কাজে লাগবে।

স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপেও পাওয়া যাবে এই সুবিধা। তবে এখনো বিশ্বের সব দেশের ব্যবহারকারীরা এই ফিচার পাচ্ছেন না। ধীরে ধীরে সব দেশেই এটি চালু হবে বলেই জানিয়েছে টুইটার। তবে চাইলেই সব ছবির বর্ণনা শোনা যাবে না। এ জন্য প্রথমে ইমেজ ডেসক্রিপশন রিমাইন্ডারের সাহায্যে টুইট করার আগেই ছবির বর্ণনাযুক্ত করতে হবে। টুইট পোস্টকারীর দেওয়া বর্ণনাই দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ে শোনাবে স্ক্রিন রিডার সফটওয়্যার।

কিছু দিন আগেই টুইটার টুইট এডিটসহ বেশ কয়েকটি ফিচার নিয়ে এসেছে। এখন ইচ্ছা হলে বড় করেও টুইট লেখার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এছাড়াও টুইট সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামেও শেয়ার করা যায়। একের পর এক দুর্দান্ত ফিচারের জন্য দিন দিন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে সাইটটি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...