Don't Miss
Home / খেলাধূলা / ট্রফি নিয়ে দেশে ফিরলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা
চ্যাম্পিয়ন

ট্রফি নিয়ে দেশে ফিরলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা

এমএনএ খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন নিগার সুলতানা জ্যোতিরা ট্রফি নিয়ে ফিরেছে আজ। সংযুক্ত আরব আমিরাত থেকে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দেশে ফিরে জ্যোতি বলেন, ‘আমিরাতে যাওয়ার আগেই বলে গিয়েছিলাম, শুধু কোয়ালিফাই খেলতে চাই না। যেহেতু আমরা এফটিপিতে আছি তাই বাইরের টি-টোয়েন্টি সিরিজ গুলো খেলব। তাই আমাদের টার্গেট থাকবে অবশ্যই জেতার। এর ফলে আমরা যদি র‍্যাঙ্কিং এগিয়ে যেতে পারি আমাদেরকে আর কোয়ালিফাই খেলতে হচ্ছে না। আশা করছি এই প্ল্যানে আমাদের ক্রিকেট বোর্ড এগোচ্ছে এবং আমরাও সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি।’

আসন্ন এশিয়া কাপ নিয়ে টাইগ্রেস কাপ্তান বলেন, ‘আমি আমাদের দিক থেকে চিন্তা করছি কারণ আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমাদের টিমটা দেখবেন যে অলমোস্ট যারা এশিয়া কাপ খেলেছেন অনেকেই আছেন। এখানে সবাই এক্সপেরিয়েন্সড এবং যেহেতু ঘরের মাঠে খেলা আমার কাছে মনে হয় নিজেদেরকে এগিয়ে রাখাটাই উচিত। আমরা যেহেতু ভালো একটা প্রিপারেশন পেয়েছি এবং চ্যাম্পিয়নশিপের মত বড় ইনস্পিরেশন আর কোন কিছু হতে পারে না। তাই আমার কাছে মনে হয় আমরা কোয়ালিফাই করে এসেছি যেটা আমাদেরকে অন্যরকম একটা বুস্ট আপ করে রাখছে।’

প্রসঙ্গত, বাছাই পর্বের সেমি-ফাইনালেই বাংলাদেশ নিশ্চিত করে ফেলে ২০২৩ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। ফাইনালের আগেই সেমি-ফাইনাল জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয় টাইগ্রেসদের।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...