Don't Miss
Home / হোম স্লাইডার / ‘ট্রাম্পকে হত্যায়’ ৩ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা

‘ট্রাম্পকে হত্যায়’ ৩ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : একজন ইরানি আইন প্রণেতা গতকাল মঙ্গলবার শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধে ‘কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে’ তাকে তিন মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবেন বলে ঘোষণা করেছেন। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ এ কথা জানায়। খবর এএফপির।

আহমাদ হামজাহ নামে স্বল্পখ্যাত মজলিশ সদস্য, কেরমানবাসীর পক্ষ থেকে এ ঘোষণা দেন। কাসেম সোলাইমানির নিজের শহর কেরমান এবং সেখানেই তিনি চির নিদ্রায় শায়িত হয়েছেন।

কেরমানের দক্ষিণাঞ্চলীয় নগরী কানৌজ কান্টির প্রতিনিধি হামজার বক্তব্য উদ্ধৃত করে আইএসএনএ এ কথা জানায়।

গতকাল মঙ্গলবার ইরানের সংসদ অধিবেশন চলাকালে এমপি আহমদ হামজাহ এমন বিস্ফোরক ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহতের জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন উত্তেজনার পারদ চরমে তখন দেশটির সংসদ থেকে এ ঘোষণা এলো।

আহমদ হামজাহ বলেন, ট্রাম্পকে যে হত্যা করতে পারবে তাকে ৩ মিলিয়ন ডলার পুরস্কার দেব। কারমান প্রদেশের মানুষের পক্ষ এই টাকা আমরা ট্রাম্পের হত্যাকারীকে পুরস্কৃত করব। সংসদ নির্বাচনের একমাস আগে তিনি এ ঘোষণা দিলেন। অবশ্য এই পুরস্কারের টাকা কে দিবে এ সম্পর্কে তিনি কিছু বলেননি।

সংসদ অধিবেশনে তিনি আরো বলেন, আমরা পারমাণবিক অস্ত্র ক্ষমতাধর হলে যুক্তরাষ্ট্র তাদের রক্তচক্ষু দেখানোর সাহস পেত না। তাই আমাদের এখন উচিত বেশি বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন করা। এ অস্ত্র উৎপাদনে আমাদের কোনো বিধিনিষেধ মানতে হবে না। এটি আমাদের স্বাভাবিক অধিকার।

রয়টার্স জানিয়েছে, আহমদ হামজাহ ইরানের রাজধানী তেহেরানের দক্ষিণে অবস্থিত কারমান প্রদেশের সংসদ সদস্য। আর মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কুদসপ্রধান কাসেম সোলাইমানির জন্মস্থান কারমান প্রদেশেই।

যে কারণে ইরানের অন্য সব প্রদেশের চাইতে কারমানের জনগণ সোলাইমানি হত্যায় বেশি ক্ষুব্ধ ও আবেগপ্রবণ।

তাই নিজ এলাকাবাসীর সেই আবেগের বিষয়টি বিবেচনা করে আহমদ হামজাহ এমন ঘোষণা দিয়েছেন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

কারণ তার এই ঘোষণার সঙ্গে সরকারের কোনো যোগসূত্র আছে কী না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত আহমদ হামজেহের আগেও ট্রাম্পের মাথার মূল্য নির্ধারণ করেছিলেন এক ইরানি নাগরিক।

সোলাইমানিকে হত্যার প্রতিশোধে ট্রাম্পের মাথার বিনিময়ে ৮ কোটি ডলার পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

সোলেইমানি জানাজার সময় ওই ব্যক্তি ঘোষণা দেন, ‘ইরানের ৮ কোটি মানুষের প্রত্যেকে এক ডলার করে দিলে ৮ কোটি ডলার হবে। যে ট্রাম্পের মাথা এনে দেবে তাকে এ অর্থ পুরোটাই দেয়া হবে।’

ইরানের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব কাসেম সোলাইমানি, গত ৩ জানুয়ারি বাগদাদের বিমান বন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...