এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : দীর্ঘদিন পর কাজে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রায় এক মাস পর আজ সোমবার তিনি কাজে যোগ দিলেন। বেশ কিছুদিন অসুস্থ থাকা দায়িত্ব থেকে দূরে ছিলেন তিনি। এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় সেলফ আইসোলেশনে ছিলেন জনসন।
১০ দিন আইসোলেশনে থাকার পর হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৬ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন হাসপাতালে থাকার পর তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন।
গত কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর জনসনের শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো। ফলে আজ সোমবার ডাউনিং স্ট্রীটে নিজের কর্মক্ষেত্রে ফিরলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। দেশজুড়ে করোনার লড়াইয়ে নতুন উদ্যোমে আবারও কাজ শুরু করবেন জনসন।
গত মাসে জনসনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়ে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত নিজের দায়িত্ব পালন করে গেছেন তিনি। শরীরে প্রচণ্ড তাপমাত্রা এবং কাশি নিয়েও একের পর এক ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন জনসন।
গত ৬ থেকে ৯ এপ্রিল তাকে ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছিল। সেখানে করোনার সঙ্গে রীতিমত যুদ্ধ করতে হয়েছে তাকে। তার শরীরে করোনা মারাত্মক প্রভাব ফেলেছিল। প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিবর্তে এতদিন করোনা পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

