Don't Miss
Home / হোম স্লাইডার / ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন জানুয়ারিতে

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন জানুয়ারিতে

এমএনএ রিপোর্ট : আসন্ন জানুয়ারির যেকোনও একদিন একই সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে আজ রবিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সচিব বলেন, নভেম্বরের ১৮ তারিখের পর যে কোনো দিন এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি ভোটার তালিকা দিয়ে ইভিএমের মাধ্যমে এই দুই সিটিতে ভোটগ্রহণ করা হবে। আর চট্টগ্রাম সিটির যেহেতু এখনো সময় হয়নি তাই চট্টগ্রামের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। মার্চের শেষ বা তার পরে নতুন ভোটার তালিকার মাধ্যমে এ সিটিতে ভোট হবে। ঢাকার দুই সিটিতে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে ভোটগ্রহণ করা হতে পারে বলেও জানান তিনি।

সিটি নির্বাচনে কোনো আইনি জটিলতা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো আইনি জটিলতা আমরা এখনো দেখছি না। । ইভিএমের মাধ্যমে দুই সিটি ভোট চ্যালেঞ্জ মনে করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ তো বটেই। তবে আমরা এ নির্বাচন আয়োজনে সক্ষম।

কোনো দল আপত্তি জানালে তখন কি করবেন জানতে চাইলে সচিব বলেন, এই বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নির্বাচন আয়োজনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিও আমরা পেয়েছি।

x

Check Also

সংসদের সংরক্ষিত ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, মনোনয়ন পেলেন জাতীয় নির্বাচনের পরাজিতরাও

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ...