Don't Miss
Home / হোম স্লাইডার / তিন মিনিটে ৫ কোটি টাকা আয় সামান্থার
মোট পাঁচটি ভাষায়

তিন মিনিটে ৫ কোটি টাকা আয় সামান্থার

এমএনএ বিনোদন ডেস্ক : গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা: দ্য রাইজ। মোট পাঁচটি ভাষায় মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলে সিনেমাটি।এখন পর্যন্ত প্রায় তিনশ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

এ সিনেমায় প্রথমবারের মতো একটি আইটেম গানে নেচেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গানটি যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনই খোলামেলা দৃশ্যের জন্য বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন অভিনেত্রী।জানা গেছে, গানটির জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন অভিনেত্রী। তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, তিন মিনিট ৪৮ সেকেন্ডের এই গানটিতে নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে সামান্থাকে।

গানটির নাচের দৃশ্যের একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামের সামান্থা লিখেছিলেন, আমি ভালো চরিত্রে অভিনয় করেছি, খারাপ চরিত্রে অভিনয় করেছি, হাস্যকর হয়েছি, গম্ভীর হয়েছি, চ্যাট শোয়ের হোস্টও হয়েছি। প্রত্যেকটি কাজ ঠিকঠাক করার জন্য সর্বোচ্চ খেটেছি, কিন্তু আবেদনময়ী হতে এর চাইতেও বেশি পরিশ্রম করতে হয়েছে।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...