Don't Miss
Home / আজকের সংবাদ / ত্বক বুঝে বেছে নিন পছন্দের কাপড়

ত্বক বুঝে বেছে নিন পছন্দের কাপড়

এমএনএ ফিচার ডেস্ক : একেক জনের ত্বক একেক রকম। সবার ত্বক সমান হয় না। এটাই স্বাভাবিক। সব ফ্যাব্রিক সবার ত্বকে মানায় না। কারও কারও তো ত্বক অ্যালার্জি প্রবণ হয়। তাইতো ত্বক বুঝে বেছে নিন পছন্দের কাপড়।

পোশাকের ফ্যাব্রিক এদিক থেকে ওদিক হলেই রাশ ওঠে। ছোট হোক বা বড়, ত্বক মানেই খুব সেনসিটিভ বিষয়। তাই পোশাক কেনার আগে নিজের ত্বক কী বলছে শুনুন। সেই মতো বেছে নিন ফ্যাব্রিক।

এ বিশেষ প্রতিবেদনটি তৈরি করেছেন ফ্যাশন বিশেষজ্ঞ ফৌজিয়া হক

নরমাল ত্বক: এই ধরনের ত্বক হলে যে কোনও ফ্যাব্রিকের পোশাক পরতে পারবেন। সুতি, লেদার, সিল্ক, লিনেন, সিন্থেটিক বা রেওনের পোশাক পরতে পারেন কোনওরকম ভয়ভীতি ছাড়াই।

তৈলাক্ত ত্বক: ত্বক তৈলাক্ত হলে সিন্থেটিক বা জর্জেট জাতীয় ফ্যাব্রিক এড়িয়ে চলাই ভালো। সুতির পোশাকই সেরা।

শুষ্ক ত্বক: শুষ্ক ত্বকে কখনই সিন্থেটিক বা জর্জেট জাতীয় মেটিরিয়ালের পোশাক পরা উচিত নয়। নয়তো, ত্বকের জ্বালাভাব ও সমস্যা দেখা দিতে পারে। লিনেন বা সুতির পোশাক বেছে নিন। মোটা কাপড়ের পোশাক এড়িয়ে চলাই ভালো। নয়তো ত্বকের শুষ্কভাব আরও বাড়তে পারে। হালকা মেটিরিয়ালের পোশাক পরুন অস্থিরতা এড়াতে।

কম্বিনেশন: এই ধরনের ত্বক হলে সুতি, সিন্থেটিক, লিনেন, জর্জেট, সিল্ক, সব ফ্যাব্রিক ব্যবহার করতে পারেন। তবে নরম কাপড় বেছে নিন।

সেনসিটিভ ত্বক: যাদের ত্বক খুব নমনীয়, অল্পতেই অ্যালার্জি বা র‍্যাশ ওঠার প্রবণতা থাকে, তাদের সুতির পোশাক পরাই ভালো। বিশেষ করে বয়স্ক এবং ছোট বাচ্চাদের জন্য সুতির পোশাক সবচেয়ে ভালো। তবে লিনেনের পোশাকও পরতে পারেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...